অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৮ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: চিত্রসহ দিন রাত্রির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবী তার মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এভাবে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা বা ১ দিন সময় লাগে। পৃথিবীর এ দৈনিক গতির নাম আহ্নিক গতি। সূর্যের নিজস্ব আলো আছে। পৃথিবীর আবর্তনের সময় এর যে অংশ সূর্যের দিকে থাকে, সে অংশ আলোকিত হয়। অন্য পাশটি আলো পায় না, অন্ধকার থেকে যায়। আলোকিত অংশটিকে দিন এবং অন্য অংশটিকে রাত বলে।
চিত্র: দিন ও রাত
এভাবে পৃথিবীর অর্ধেকাংশে দিন এবং বাকি অর্ধেকাংশে রাত চলতে থাকে।
প্রশ্ন: ঋতু পরিবর্তন কেন হয়?
উত্তর: পৃথিবী সূর্যকে হেলানো অবস্থায় প্রদিক্ষণ করে। পৃথিবীর অক্ষের এ হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন সূর্য রশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে এসে পড়ে এই গোলার্ধে। এ সময় সূর্য থেকে বেশি পরিমাণ বিকিরণ রশ্মি এই গোলার্ধে এসে পড়ে। এ ছাড়া হেলে থাকার জন্য এই গোলার্ধের এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। অর্থাত্ সে সময় উত্তর গোলার্ধে দিন হয় বড় এবং রাত হয় ছোট। এ সময়টা হচ্ছে গোলার্ধের জন্য গ্রীষ্মকাল। বেশিক্ষণ ধরে সূর্য রশ্মি পায় বলে এ গোলার্ধের তাপমাত্রা তখন বৃদ্ধি পায়।
চিত্র: ঋতু পরিবর্তন
এ সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে, সেখানে হয় শীতকাল। এভাবে বার্ষিক গতির প্রভাবে পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক