প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। বিজ্ঞান শিক্ষক রকিবকে জিজ্ঞেস করলেন, একটি উদ্ভিদের সালোক-সংশ্লেষণ কখন ঘটে থাকে?
ক. রাতে খ. সকালে
গ. দিনে ঘ. সব সময়
উত্তর: গ. দিনে
২। উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তার সূর্যের আলো ও পানির সাহায্যে কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
ক. শোষণ খ. সালোকসংশ্লেষণ
গ. পরাগায়ন ঘ. নিষেক
উত্তর: খ. সালোকসংশ্লেষণ
৩। পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ—
ক. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
খ. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে
গ. খাদ্যের অপচয় রোধ করার জন্য
ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
উত্তর: ক. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
৪। গফুর প্রতিদিন তার বাড়ির গরুকে প্রচুর ঘাস খেতে দেয়। এতে গফুর ও তার পরিবার কীভাবে উপকৃত হচ্ছে?
ক. গরুর মাংস ও দুধ পায়
খ. গরুর মাংস ও দুধ কম পায়
গ. গরু হাম্বা হাম্বা করে
ঘ. গরু তার সঙ্গে খেলাধুলা করে
উত্তর: ক. গরুর মাংস ও দুধ পায়
৫। সূর্যের আলোর সাহায্যে তৈরি করা খাদ্য উদ্ভিদ কী করে থাকে?
ক. সংরক্ষণ করে
খ. বাতাসে ছড়িয়ে দেয়
গ. খেয়ে ফেলে
ঘ. অক্সিজেন হিসেবে বের করে দেয়
উত্তর: ক. সংরক্ষণ করে
৬। উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক. কাণ্ড খ. পাতা
গ. ফুল ঘ. বীজ
উত্তর: ঘ. বীজ
৭। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ কোথা থেকে পায়?
ক. বায়ু থেকে
খ. মাটি থেকে
গ. জলীয় বাষ্প থেকে
ঘ. উদ্ভিদের পাতা থেকে
উত্তর: খ. মাটি থেকে
৮। জীবের জীবনধারণের জন্য কোন জড় পদার্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. বৃষ্টি, নদী, পানি
খ. সূর্য, পানি, বায়ু
গ. সাগর, পানি, বালু
ঘ. ইট, কাগজ, কলম
উত্তর: খ. সূর্য, পানি, বায়ু
৯। অপুর বাবা তাকে উদ্ভিদ সম্পর্কে পড়াচ্ছিলেন। একসময় জিজ্ঞাসা করলেন, উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী?
ক. পরাগ খ. ক্লোরিন
গ. বীজ ঘ. ক্লোরোফিল
উত্তর: ঘ. ক্লোরোফিল।

অধ্যায়-২
১। নিপা কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে। তার চারপাশের সবকিছু নিয়েই
তার —
ক. দুনিয়া খ. ঘর
গ. স্কুল ঘ. পরিবেশ
উত্তর: ঘ. পরিবেশ
২। নিপার মা কাপড়ে ব্লক-বাটিকের কাজ করে থাকেন। ব্লক-বাটিকের উচ্ছিষ্ট রঙের পানি কাজের ছেলেটি পাশের পুকুরে ফেলে দেয়। এতে পুকুরের কী হবে?
ক. পুকুরটি রঙিন হবে
খ. পুকুরটি সুন্দর দেখাবে
গ. পুকুরটি দূষিত হবে
ঘ. পুকুরটি সুগন্ধময় হবে
উত্তর: গ. পুকুরটি দূষিত হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা