প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

৩। তোমার ছোট বোন হাসি খেলতে খেলতে প্লাস্টিকের পুতুলটি ভেঙে ফেলেছে। এখন সেটাকে তুমি কী করবে?

ক. পানিতে ফেলে দেব খ. জমিতে ফেলে দেব

গ. রাস্তায় ফেলে দেব ঘ. ময়লার ঝুড়িতে ফেলব

উত্তর: ঘ. ময়লার ঝুড়িতে ফেলব

৪। রাজউকের নিয়মনীতি না মেনেই ঢাকা শহরে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ, শিল্পকারখানা স্থাপন করা হচ্ছে। এর ফলে নিচের কোনটি বেশি দূষিত হবে?

ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. উদ্ভিদ

উত্তর: ক. বায়ু

৫। কবির প্রতিদিন গ্রামের পুকুরের নোংরা পানিতে গোসল করে। এতে কবিরের কী হতে পারে?

ক. কানের পর্দা ফেটে যেতে পারে

খ. শ্বাস নিতে কষ্ট হতে পারে

গ. পানিবাহিত রোগ হতে পারে ঘ. পরিশ্রান্ত হতে পারে

উত্তর: গ. পানিবাহিত রোগ হতে পারে

৬। বিদ্যুৎ চলে গেলে আমেনাদের বাসায় জেনারেটর চালানো হয়। এতে কোন ধরনের দূষণ হয়ে থাকে?

ক. বিদ্যুৎদূষণ খ. বায়ুদূষণ গ. আলোদূষণ ঘ. শব্দদূষণ

উত্তর: ঘ. শব্দদূষণ

৭। উচ্চ আওয়াজে মাইক বাজানোর শব্দে তোমার কী ধরনের ক্ষতি হতে পারে?

ক. মনের খ. পড়ার গ. ঘুমের ঘ. শারীরিক ও মানসিক

উত্তর: ঘ. শারীরিক ও মানসিক।

অধ্যায়-৩

১। হাজীপুর গ্রামে খাবার পানির জন্য শুধু নদী ও পুকুরের পানি আছে। এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?

ক. ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব

খ. ১০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব

গ. ১০ মিনিট ফিল্টার করে পান করব

ঘ. ২০ মিনিট সূর্যের আলোতে রেখে পান করব

উত্তর: ক. ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব

২। পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয় কিসের সাহায্যে?

ক. বিদ্যুতের সাহায্যে খ. আগুনের সাহায্যে

গ. বাতাসের সাহায্যে ঘ. সূর্যের তাপের সাহায্যে

উত্তর: ঘ. সূর্যের তাপের সাহায্যে

৩। গ্রীষ্মকালে হাসান দেখতে পেল তাদের গ্রামের পুকুরটি দ্রুত শুকিয়ে যাচ্ছে। এর কারণ কী?

ক. প্রচুর বাতাস খ. অধিক ব্যবহার

গ. প্রচুর বৃষ্টি ঘ. প্রচণ্ড সূর্যতাপ

উত্তর: ঘ. প্রচণ্ড সূর্যতাপ

৪। পুকুরের পানিতে সূর্যের আলো পড়লে কী ঘটে?

ক. পানি ফুটতে থাকে খ. পানি জলীয় বাষ্পে পরিণত হয়

গ. পানি দূষিত হয় ঘ. পানি ঠান্ডা হয়

উত্তর: খ. পানি জলীয় বাষ্পে পরিণত হয়

৫। হাবিব তার দাদীর বাড়িতে বেড়াতে গেল। সেখানে নলকূপের পানিতে গোসল করল ও পানি পান করল। কিছুদিন পর তার চামড়ায় এক ধরনের ঘা হলো। এর কারণ নলকূপের—

ক. পানি বিশুদ্ধ ছিল খ. পানিতে কাদা ছিল

গ. পানিতে বালু ছিল

ঘ. পানিতে আর্সেনিক ছিল

উত্তর: ঘ. পানিতে আর্সেনিক ছিল।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল