প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন


প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
৬। তোমার গ্রামের কোনো নলকূপে আর্সেনিক আছে কি না তা পরীক্ষা করতে দেওয়া হলো। সে ক্ষেত্রে আর্সেনিক থাকলে তুমি সেই নলকূপকে কীভাবে চিহ্নিত করে রাখবে?
ক. সাদা রং দিয়ে খ. কালো রং দিয়ে
গ. লাল রং দিয়ে ঘ. সবুজ রং দিয়ে
উত্তর: গ. লাল রং দিয়ে
৭। জামালপুরের হরিণধরা গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। সেখানে পানি ফুটানোও সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে গ্রামের অধিবাসীরা কোন পদ্ধতি ব্যবহার করে পানি বিশুদ্ধ করবে?
ক. ছাঁকন খ. থিতানো
গ. ফুটানো ঘ. ফিটকিরি বা ব্লিচিং পাউডার
উত্তর: ঘ. ফিটকিরি বা ব্লিচিং পাউডার
৮। নিরাপদ পানির বৈশিষ্ট্য কোনটি বলে তুমি মনে কর?
ক. পরিষ্কার খ. রঙিন গ. আর্সেনিকমুক্ত ঘ. অপরিষ্কার
উত্তর: গ. আর্সেনিকমুক্ত।
অধ্যায়-৪
১। কোনটি আমাদের গ্রহণ করা খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদন করতে বিশেষ ভূমিকা রাখে?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. জলীয় বাষ্প
উত্তর: খ. অক্সিজেন
২। মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. ফসফরাস খ. হাইড্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. নাইট্রোজেন
উত্তর: ঘ. নাইট্রোজেন
৩। কোমল পানীয় বোতলের ছিপি খুললে যে বুদ্বুদ বের হয় সেটি আসলে কী?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. জলীয় বাষ্প ঘ. অক্সিজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড
৪। কোথাও আগুন লাগলে, তা নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড
৫। ইউরিয়া সার তৈরিতে ব্যবহূত হয় গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় একটি উপাদান। বলো তো উপাদানটি কী?
ক. ইউরিক এসিড খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: গ. নাইট্রোজেন
৬। কোমল পানীয় বোতল খুললেই গ্যাসের বুদ্বুদ দেখতে পাওয়া যায়। কোমল পানীয়ের এই বৈশিষ্ট্যের কারণ এতে মিশানো থাকে—
ক. কার্বন ডাই-অক্সাইড খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
উত্তর: ক. কার্বন ডাই-অক্সাইড
৭। আশুলিয়ার শাহরিয়ার ফ্যাশনে হঠাৎ করে আগুন লাগলো। সেখানে একজন কর্মীকে সিলিন্ডারে করে বিশেষ একটি গ্যাস ছাড়তে দেখা গেল। গ্যাসটির নাম কী?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. কার্বন মনো-অক্সাইড ঘ. হাইড্রোজেন
উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল