প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
৮। কার্বন ডাই-অক্সাইড আগুনের ওপর একটি আবরণ তৈরি করে। এতে আগুন নিভে যাওয়ার কারণটি হলো —
ক. আগুন বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না
খ. আগুন বায়ুর নাইট্রোজেনের সংস্পর্শে আসে না
গ. আগুন ধোঁয়া সৃষ্টি করতে পারে না
ঘ. আগুন পানির সংস্পর্শে আসে না
উত্তর: ক. আগুন বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না
৯। কালো ধোঁয়া কালো বর্ণের কারণ এতে থাকে—
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন কণা ঘ. সালফার কণা
উত্তর: গ. কার্বন কণা
১০। ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করছেন দীপার যক্ষ্মা হয়েছে। সে মাঝেমধ্যে হাঁচি-কাশি দেয়। এর ফলে জীবাণু দ্বারা দূষিত হয়—
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. অক্সিজেন
উত্তর: ক. বায়ু
১১। দূষিত বায়ু গ্রহণ যেমন মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটায়, তেমনি সৃষ্টি করতে পারে —
ক. অ্যালার্জি খ. কলেরা
গ. ডায়রিয়া ঘ. আমাশয়
উত্তর: ক. অ্যালার্জি
১২। বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেশি হলে তাপমাত্রার কী পরিবর্তন হয়?
ক. কমে খ. বাড়ে গ. একই থাকে ঘ. শূন্য হয়
উত্তর: খ. বাড়ে
১৩। রফিক একদিন বুড়িগঙ্গা নদীর ধারে বেড়াতে গেল। তখন তার শরীরে বায়ুপ্রবাহ এসে লাগলে ঠান্ডা অনুভব করল। কারণ —
ক. বায়ু তাপ শোষণ করে খ. বায়ু তাপ ছড়ায়
গ. বায়ু তাপ নির্গত করে ঘ. বাষ্প নির্গত করে
উত্তর: ক. বায়ু তাপ শোষণ করে
১৪। তোমার বাসার আশেপাশের বায়ুদূষণ রোধে তুমি কী করবে?
ক. যেখানে সেখানে ময়লা ফেলব
খ. বেশি করে গাছ লাগাব
গ. বেশি করে গাছ কাটব
ঘ. যেখানে সেখানে থুতু ফেলব
উত্তর: খ. বেশি করে গাছ লাগাব
১৫। কোমলপানীয়ের স্বাদ ঝাঁঝালো হয় কোন গ্যাসের কারণে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড।
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড।

অধ্যায়-৫
১। জেনারেটরে তেল পুড়িয়ে যে তাপশক্তি উৎপন্ন করা হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. স্থিতিশক্তিতে খ. আলোকশক্তিতে
গ. বিদ্যুৎশক্তিতে ঘ. চুম্বকশক্তিতে
উত্তর: গ. বিদ্যুৎশক্তিতে
২। যখন তুমি সাইকেল চালাও তখন তুমি ব্যবহার করো—
ক. পেশিশক্তি খ. যান্ত্রিকশক্তি
গ. তাপশক্তি ঘ. চুম্বকশক্তি
উত্তর: ক. পেশিশক্তি।
৩। একটি স্টিলের গ্লাস তোমার হাত থেকে নিচে পড়ে গেল। এর ফলে কোন শক্তিটি উৎপন্ন হবে?
ক. আলো খ. তাপ গ. শব্দ ঘ. বিদ্যুৎ
উত্তর: গ. শব্দ
৪। নিপা সাইকেল চালাচ্ছে। সাইকেলটি গতি লাভ করেছে ওর পেশিশক্তির প্রয়োগে। এখানে শক্তি হলো —
ক. পরিবর্তনের সংঘটক
খ স্থিতিশীলতার এজেন্ট
গ. দৃঢ় চিত্তের সংঘটক ঘ. দুর্বল চিত্তের সংঘটক
উত্তর: ক. পরিবর্তনের সংঘটক
৫। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তবুও আমরা বিভিন্ন শক্তির সঙ্গে পরিচিত। এগুলো হলো —
ক. শক্তির বিভিন্ন দশা
খ. শক্তির একই দশা
গ. বিভিন্ন পদার্থ থেকে সৃষ্ট
ঘ. বিভিন্ন পদার্থের ভাঙনে সৃষ্ট
উত্তর: ক. শক্তির বিভিন্ন দশা
৬। হাসান খুবই সামর্থ্যবান লোক। তার এই কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক. বল খ. টান গ. শক্তি ঘ. ক্ষমতা
উত্তর: গ. শক্তি
৭। দীপার শরীর অসুস্থ। তার শরীরে শক্তি প্রয়োজন। এ জন্য মা তাকে কী দেবেন?
ক. পুষ্টিকর খাবার খ. ভাত ও মাছ
গ. গ্লুকোজ ঘ. পানি
উত্তর: ক. পুষ্টিকর খাবার
৮। অপু হেঁটে স্কুলে যাচ্ছিল। আকাশ ছিল মেঘলা। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দে সে ভয় পেয়ে গেল। এই বিদ্যুৎ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?
ক. তড়িৎশক্তি খ. আলোকশক্তি
গ. শব্দশক্তি ঘ. তাপশক্তি
উত্তর: ক. তড়িৎশক্তি।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল