প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি 

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
৯। মনে কর, তোমার নাম রকিব। তুমি প্রতিদিন যে খাবার খাও তার মধ্যে কী থাকে?
ক. ক্ষমতা খ. শক্তি গ. দক্ষতা ঘ. তাপ
উত্তর: খ. শক্তি
১০। রাজিনের এলাকায় বিদ্যুত্ চলে গেলে জেনারেটর চালানো হয়। জেনারেটরে তেল পুড়িয়ে যে তাপ-শক্তি উত্পন্ন করা হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. স্থিতিশক্তি খ. বিদ্যুত্ শক্তি গ. চুম্বক শক্তি ঘ. গতি শক্তি
উত্তর: খ. বিদ্যুত্ শক্তি।

অধ্যায়-৬
১। একটি শিশু জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা কোনটি?
ক. মাতৃদুগ্ধ খ. পোশাক গ. চিকিত্সা ঘ. বাসস্থান
উত্তর: মাতৃদুগ্ধ
২। তুমি, আমি এবং আমরা সবাই কেন প্রতিদিন খাদ্য গ্রহণ করি?
ক. মোটা হওয়ার জন্য খ. বড় হওয়ার জন্য
গ. দেহ সুস্থ ও সবল রাখার জন্য
ঘ. রোগাক্রান্ত হওয়ার জন্য
উত্তর: গ. দেহ সুস্থ ও সবল রাখার জন্য
৩। খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে কোনগুলো বেশি প্রয়োজনীয়?
ক. শর্করা, আমিষ, স্নেহ খ. শর্করা, আমিষ, ভিটামিন
গ. আমিষ, ভিটামিন, খনিজ লবণ
ঘ. ভিটামিন, খনিজ লবণ, শর্করা
উত্তর: ক. শর্করা, আমিষ, স্নেহ
৪। হাসনা বেগম মাংসকে উচ্চতাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে রাখল। এ পদ্ধতিতে মাংস কত দিন ভালো থাকবে?
ক. এক বছর পর্যন্ত খ. ছয় মাস পর্যন্ত
গ. তিন মাস পর্যন্ত ঘ. সাত দিন পর্যন্ত
উত্তর: ক. এক বছর পর্যন্ত
৫। চিংড়ি বাংলাদেশের রপ্তানিযোগ্য একটি পণ্য। এটি বিদেশে পাঠাতে হলে কীভাবে সংরক্ষণ করে পাঠাতে হবে?
ক. বরফ দিয়ে খ. খুব ঠান্ডায় জমিয়ে
গ. উচ্চতাপে শুকিয়ে ঘ. তাজা অবস্থায়
উত্তর: খ. খুব ঠান্ডায় জমিয়ে
৬। সুফিয়া খাতুন কয়েক মাসের জন্য সংরক্ষণ ছাড়াই কয়েকটি দ্রব্য রেখে দিল। নিচের কোন দ্রব্যটি পচবে না?
ক. সিরকা খ. আলু খ. পেঁয়াজ ঘ. গাজর
উত্তর: ক. সিরকা
৭। সাবিনার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই আইসক্রিম খায়। কিন্তু সে আইসক্রিমে সাধারণত স্যাকারিন মেশানো থাকে। স্যাকারিনযুক্ত আইসক্রিম খেলে কী সমস্যা হতে পারে?
ক. লিভার ও কিডনি অকার্যকর হওয়া
খ. ডায়াবেটিস হওয়া
গ. সর্দি-কাশি হওয়া ঘ. শরীর সবল হওয়া
উত্তর: ক. লিভার ও কিডনি অকার্যকর হওয়া

অধ্যায়-৭
১। মিলি হঠাত্ বারবার পাতলা পায়খানা করছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন, ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি রোগ ছড়ায় —
ক. পানি খ. বায়ু গ. খাবার ঘ. আলো
উত্তর: ক. পানি
২। পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে?
ক. নিরাপদ পানি ব্যবহার খ. খেলাধুলা
গ. ব্যায়াম ঘ. বিশুদ্ধ বায়ু গ্রহণ
উত্তর: ক. নিরাপদ পানি ব্যবহার
৩। তোমার ছোট বোন হঠাত্ করে ডায়রিয়ায় ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?
ক. নদীর পানি খ. কূপের পানি
গ. ফুটানো পানি ঘ. পুকুরের পানি
উত্তর: গ. ফুটানো পানি
৪। আমাশয় প্রতিরোধের জন্য আমাদের অবশ্যই যেসব খাবার এড়িয়ে চলতে হবে —
ক. বাসি ও পচা খাবার খ. দুধ ও ডিম
গ. সবজি ও প্রাণিজ চর্বি
ঘ. কার্বোহাইড্রেট ও খাবার পানি
উত্তর: ক. বাসি ও পচা খাবার
৫. কোন রোগ হলে রোগির কফ, থুথু মুখবদ্ধ কৌটায় ফেলে মাটি চাপা দেয়া উচিত?
ক. যক্ষ্মা খ. হাম গ. আমাশয় ঘ. বসন্ত
উত্তর: ক. যক্ষ্মা
৬. কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দিতে হয়?
ক. সর্দি জ্বর খ. যক্ষ্মা গ. হাম ঘ. ডায়রিয়া
উত্তর: খ. যক্ষ্মা
৭. কোন ধরনের রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়?
ক. বায়ুবাহিত রোগ খ. পানিবাহিত রোগ
গ. চর্মরোগ ঘ. ছোঁয়াচে রোগ
উত্তর: ক. বায়ুবাহিত রোগ
৮। ডাবের খোসা, ফুলের টব, টায়ার ও ভাঙা দ্রব্যাদির পানিতে কোন মশা বংশ বৃদ্ধি করে?
ক. এডিস খ. অ্যানোফিলিস
গ. কিউলেক্স ঘ. কোনোটিই নয়
উত্তর: ক. এডিস
৯। হঠাত্ আবুল দেখতে পেল তার শরীরের কিছু কিছু অংশ লাল হয়ে ফুলে উঠেছে। তার কোন রোগটি হয়েছে ডাক্তার প্রাথমিকভাবে মনে করছে?
ক. সোয়াইন ফ্লু খ. ডেঙ্গু গ. ম্যালেরিয়া ঘ. হাম
উত্তর: খ. ডেঙ্গু
১০। এডিস মশা সাধারণত কখন কামড়ায়?
ক. সকাল ও সন্ধ্যায় খ. দুপুরে ও সন্ধ্যায়
গ. সকাল ও রাতে ঘ. দুপুর ও রাতে।
উত্তর: ক. সকাল ও সন্ধ্যায়
১১। সোয়াইন ফ্লু রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করা দরকার?
ক. দৌড়ানো খ. বিশ্রাম নেয়া গ. কাজ করা ঘ. ব্যায়াম করা
উত্তর: খ. বিশ্রাম নেয়া
১২। অস্বাভাবিক অবসাদগ্রস্ততা কোন রোগের লক্ষণ?
ক. হাম খ. টাইফয়েড গ. সোয়াইন ফ্লু ঘ. বাতজ্বর
উত্তর: গ. সোয়াইন ফ্লু।

অধ্যায়-৮
১. একদিন লীনা রাতের দূর আকাশে তাকিয়ে দেখতে পেল হাজারো আলোর বিন্দু। এই বিন্দুগুলো কী?
ক. জোনাকি খ. ছোট বাতি গ. তারা ঘ. আগুনের ফুলকি
উত্তর: গ. তারা
২. বিজ্ঞান চর্চার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, রয়েছে নানা কৌশল। সফল সেসব কৌশলকেই আমরা বলতে পারি —
ক. বৈজ্ঞানিক পদ্ধতি খ. অনির্দিষ্ট পদ্ধতি গ. সুশৃঙ্খল পদ্ধতি ঘ. অনির্দিষ্ট কৌশল।
উত্তর: ক. বৈজ্ঞানিক পদ্ধতি
৩. চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নানা বস্তু নিয়ে কী গঠিত?
ক. গ্যালাক্সি খ. মহাবিশ্ব গ. সৌরজগত্ ঘ. ছায়াপথ
উত্তর: গ. সৌরজগত্
৪. সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ, তাকে কী বলে?
ক. মহাবিশ্ব খ. সৌরজগত্ গ. গ্যালাক্সি ঘ. ছায়াপথ
উত্তর: গ. গ্যালাক্সি।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল