প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু গেমস নয়, পড়াশোনায়ও কম্পিউটার ব্যবহার করে শিক্ষার্থীরা। ছবি: খালেদ সরকার
শুধু গেমস নয়, পড়াশোনায়ও কম্পিউটার ব্যবহার করে শিক্ষার্থীরা। ছবি: খালেদ সরকার

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৯
১. হাসু প্রতিদিন একনাগাড়ে তিন-চার ঘণ্টা টিভি দেখে। এটা তার স্বাস্থ্যের —

ক. ক্ষতি করবে খ. উপকার করবে

গ. সৌন্দর্য বাড়াবে ঘ. কিছুই করবে না

উত্তর: ক. ক্ষতি করবে

২. বাতাসে কোনটি বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড

উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড

৩. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?

ক. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও ব্যবহার

খ. রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ

গ. ইন্টারনেট ব্যবহার ঘ. বেশি প্রযুক্তির ব্যবহার

উত্তর: ক. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও ব্যবহার

৪. একনাগাড়ে দুই ঘণ্টার বেশি টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার করলে কিসের ক্ষতি হয়?

ক. মাথার খ. স্বাস্থ্যের গ. হাতের ঘ. চোখের

উত্তর: খ. স্বাস্থ্যের

৫. মাসুদ একজন প্রযুক্তিবিদ। তিনি প্রকৃতির নিয়ম প্রয়োগ করে যন্ত্র উদ্ভাবন করেন, বাস্তবে তিনি কী সমাধান করেন?

ক. সমস্যা খ. নিয়ম গ. যন্ত্র ঘ. যুক্তি

উত্তর: ক. সমস্যা।

অধ্যায়-১০

১. মানুষের ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন কী দ্বারা প্রভাবিত হয়?

ক. বায়ু খ. তথ্য গ. জ্ঞান ঘ. শক্তি

উত্তর: খ. তথ্য

২. বিশ্বের জ্ঞানভান্ডার দ্রুত বৃদ্ধি পাওয়াকে কী বলে?

ক. কৃষি বিপ্লব খ. শিক্ষার বিপ্লব

গ. জ্ঞান-বিজ্ঞানের বিপ্লব ঘ. তথ্য বিপ্লব

উত্তর: ঘ. তথ্য বিপ্লব

৩. প্রথম দিকের কম্পিউটার কতটুকু জায়গা দখল করত?

ক. একটি ঘর খ. একটি ফাইল

গ. একটি পুরো দালান ঘ. একটি টেবিল

উত্তর: গ. একটি পুরো দালান

৪. কম্পিউটার প্রযুক্তির প্রথম দিকে কোন কম্পিউটার ব্যবহার করা হতো?

ক. ল্যাপটপ কম্পিউটার খ. ভাল্ব কম্পিউটার

গ. পুরোনো কম্পিউটার ঘ. অফিস কম্পিউটার

উত্তর: খ. ভাল্ব কম্পিউটার

৫. বর্তমানে কোন কম্পিউটার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে?

ক. ল্যাপটপ কম্পিউটার খ. ভাল্ব কম্পিউটার

গ. ডেস্কটপ কম্পিউটার ঘ. এনালগ কম্পিউটার

উত্তর: ক. ল্যাপটপ কম্পিউটার

৬. ইন্টারনেটের মাধ্যমে তুমি কোন তথ্যটি পেতে পারো?

ক. তোমার কী রোগ হয়েছে খ. বাংলাদেশের আবহাওয়া

গ. পরীক্ষায় কী ফলাফল করবে ঘ. বাস চলার সময়সূচি

উত্তর: খ. বাংলাদেশের আবহাওয়া।

অধ্যায়-১১

১. কোনো অঞ্চলের রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ এর অবস্থাগুলো মিলে হয় সে অঞ্চলের—

ক. জলবায়ু খ. আবহাওয়া গ. বন্যা পরিস্থিতি ঘ. সাইক্লোন

উত্তর: খ. আবহাওয়া?

২. টাঙ্গাইল ও ময়মনসিংহ পাশাপাশি দুটি জেলা। এই দুই জেলার আবহাওয়া—

ক. একই হবে খ. ভিন্ন হবে গ. সমান হবে ঘ. মাঝামাঝি হবে

উত্তর: খ. ভিন্ন হবে

৩. নিচের কোনটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে?

ক. আবহাওয়া ও জলবায়ু খ. আকাশ ও পাতাল

গ. শীত ও উষ্ণ ঘ. তাপ ও ঠাণ্ডা

উত্তর: ক. আবহাওয়া ও জলবায়ু

৫. সুজাতা একদিন লক্ষ্য করলো দুপুরের চেয়ে সকালে গরম কম লাগে। এর কারণ সকালে—

ক. সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে

খ. সূর্যের কিরণ খাড়াভাবে পড়ে

গ. সূর্যের কিরণ কম জায়গায় পড়ে

ঘ. সূর্যের কিরণ বেশি জায়গায় পড়ে

উত্তর: ক. সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে

৬. আবীর লক্ষ করল সকালের চেয়ে দুপুরে গরম বেশি লাগছে। এর কারণ দুপুর বেলা—

ক. সূর্যের কিরণ তির্যকভাবে পড়ে

খ. সূর্যের কিরণ খাড়াভাবে পড়ে

গ. সূর্যের কিরণ কম জায়গায় পড়ে

ঘ. সূর্যের কিরণ বেশি জায়গায় পড়ে

উত্তর: খ. সূর্যের কিরণ খাড়াভাবে পড়ে

৭. কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে বায়ু কীরূপ হয়?

ক. ঘন হয়ে ওপরে উঠে যায়

খ. হালকা হয়ে ওপরে উঠে যায়

গ. ভারী হয়ে নিচে নেমে যায় ঘ. ঘন হয়ে যায়

উত্তর: খ. হালকা হয়ে ওপরে উঠে যায়

৮. জাপান ও পূর্ব এশিয়ায় যে প্রাকৃতিক দুর্যোগকে টাইফুন বলা হয় বাংলাদেশে তার নাম—

ক. ঘূর্ণিঝড় খ. কালবৈশাখী গ. টর্নেডো ঘ. বজ্রবৃষ্টি

উত্তর: ক. ঘূর্ণিঝড়

৯. আজকের দিনে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২হ্ন সেলসিয়াস। এ দ্বারা কী বুঝায়?

ক. আবহাওয়ার অবস্থা খ. জলবায়ু অবস্থা

গ. শৈত্যপ্রবাহমাত্রা ঘ. বায়ুর শুষ্কতা

উত্তর: ক. আবহাওয়ার অবস্থা

১০. একই সময়ে দেশের বিভিন্ন জেলায় কিসের পার্থক্য রয়েছে?

ক. জলবায়ুর খ. আবহাওয়ার গ. শীতের ঘ. মৌসুমি বায়ুর

উত্তর: খ. আবহাওয়ার।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল