প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ পরিবর্তিত প্রশ্নকাঠামো অনুসারে প্রণীত]
নমুনা মডেল টেস্ট-৫

পূর্ণমান: ১০০; সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১–৪০ = ৪০
১) শক্তির প্রধান উত্স কী?
ক. ভিটামিন খ. ক্লোরোফিল গ. সূর্য ঘ. পানি
২) খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ঘাস ফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  সাপ  ব্যাঙ
খ. ব্যাঙ  ঘাস ফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  সাপ
গ. সাপ  ঘাস ফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  ব্যাঙ
ঘ. তৃণজাতীয় উদ্ভিদ  ঘাস ফড়িং  ব্যাঙ  সাপ
৩) কোন রোগীর কাছে গেলেও ওই রোগ হওয়ার আশঙ্কা থাকে না?
ক. চর্ম রোগী খ. হাম রোগী
গ. যক্ষ্মা রোগী ঘ. আর্সেনিকোসিস
৪) পানি সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত করতে হলে কোন উপায় সবচেয়ে বেশি নির্ভরযোগ্য?
ক. থিতানো ও ছাঁকন খ. ছাঁকন ও ফিল্টার
গ. ফুটানো ও ছাঁকন ঘ. ফিল্টার ও থিতানো
৫) কোমল পানীয়ের বোতলের ছিপি খুললে বুদবুদ বের হয়। এই বুদ্বুদ কী ধরনের গ্যাস?
ক. হেলোজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. হাইড্রোজেন ছ. কার্বন মনো-অক্সাইড।
৬) আলো কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়?
ক. পরিচলন খ. পরিবহন
গ. শুধু বিকিরণ ঘ. পরিবহন ও বিকিরণ
৭) প্রয়োজনের অতিরিক্ত খাদ্য উত্পাদন করলে কী সুবিধা হয়?
ক. বেশি খাওয়া যায় খ. বেশি দিন সংরক্ষণ করা যায়
গ. অতিরিক্ত ভিটামিন পাওয়া যায়
ঘ. অতিরিক্ত খাদ্য বিদেশে রপ্তানি করা যায়
৮) বয়ঃসন্ধিকালে পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে কোনটি ঘটে?
ক. সবার সঙ্গে বন্ধুভাবাপন্ন হয়
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
৯) কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. অবসাদগ্রস্ততা খ. সোয়াইন ফ্লু
গ. গলা ব্যথা ঘ. ডেঙ্গু
১০) এক নাগাড়ে দুই ঘণ্টার বেশি টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার করা —
ক. সৃজনশীলতা বাড়ে খ. ভালো ব্যায়াম হয়
গ. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘ. স্বাস্থ্যের জন্য ভালো
১১) কত সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি খুব ধীরগতি ছিল?
ক. ১৮০০ সাল খ. ১৭০০ সাল
গ. ১৯০০ সাল ঘ. ১৬০০ সাল
১২) বহুতল দালান কোন ধরনের প্রযুক্তি?
ক. তথ্যপ্রযুক্তি খ. যোগাযোগ প্রযুক্তি
গ. গৃহ প্রযুক্তি ঘ. মৃত্ প্রযুক্তি
১৩) ‘পেনড্রাইভ’ কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. সিপিইউ খ. সংরক্ষণ গ. মনিটর ঘ. মাউস
১৪) স্কুলের সামনে ফেরিওয়ালা মাইকে উচ্চ স্বরে গান বাজাচ্ছে। এ ক্ষেত্রে কী ধরনের দূষণ হচ্ছে?
ক. বায়ু খ. মাটি গ. পানি ঘ. শব্দ
১৫) সবুজ পাতার ক্লোরোফিল কোন কাজে সহায়তা করে?
ক. খাদ্য তৈরিতে খ. বংশ বৃদ্ধিতে
গ. শ্বাসকার্যে ঘ. পরাগায়নে
১৬) বায়ু দূষিত হয় কোন কারণে?
ক. কীটনাশকের ব্যবহার খ. ইটের ভাটায় ইট পোড়ানো. গ. বৃষ্টির পানি জমে যাওয়া ঘ. রাসায়নিক সার ব্যবহার
১৭) প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়?
ক. আর্সেনিক দ্বারা দূষণ খ. কীটনাশক দ্বারা দূষণ
গ. কারখানার বর্জ্য দ্বারা দূষণ ঘ. জীবাণু দ্বারা দূষণ
১৮) কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি গ. বীজ ঘ. খাদ্য
১৯) বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
২০) যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে, তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশি
২১) চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয়বাষ্প
২২) কোন গ্যাসটি বিষাক্ত?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনো-অক্সাইড
২৩) জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. নিয়ন
২৪) ঠেলাগাড়িতে কোন ধরনের শক্তি কাজ করে?
ক. আলোকশক্তি খ. বিদ্যুত্শক্তি
গ. পেশিশক্তি ঘ. তাপশক্তি
২৫) কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মোশানো হয়?
ক. আয়োডিন খ. ফরমালিন
গ. ক্যালসিয়াম ঘ. কার্বো হাইড্রেট
২৬) বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ হয়?
ক. পড়ালেখা খ. ঘুমানো
গ. কায়িক শ্রম ঘ. অফিসে চাকরি করা
২৭) কোনটি জাঙ্ক ফুড?
ক. আলুর ভর্তা খ. রুটি গ. পটেটো চিপস ঘ. পরোটা
২৮) হাম, বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ. বায়ু গ. মশা ঘ. খাদ্য
২৯) চাঁদ কী?
ক. একটি নক্ষত্র খ. একটি উপগ্রহ
গ. একটি গ্রহ ঘ. একটি গ্রহাণু
৩০) কোনটি সৌরজগতের বস্তু নয়?
ক. পৃথিবী খ. ধূমকেতু গ. গ্যালাক্সি ঘ. চাঁদ
৩১) প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?
ক. আর্থিক সামর্থ্য খ. দৈহিক সামর্থ্য
গ. বিজ্ঞানের জ্ঞান ঘ. বংশগত পরিচয়
৩২) কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. যাতায়াত
গ. কৃষি ঘ. দিন ও রাত্রির দৈর্ঘ্য
৩৩) তথ্যপ্রযুক্তি আমাদের কী লাঘব করেছে?
ক. বুদ্ধিগত কাজ খ. কায়িক শ্রম
গ. যাতায়াত ঘ. কৃষিশ্রম
৩৪) সবচেয়ে আধুনিক প্রযুক্তি কোনটি?
ক. কৃষি প্রযুক্তি খ. যাতায়াত প্রযুক্তি
গ. তথ্যপ্রযুক্তি (ঘ) গৃহনির্মাণ
৩৫) কোনটি ছাড়া আগুন জ্বলে না?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. অগ্নিনির্বাপক যন্ত্র ঘ. জলীয় বাষ্প
৩৬) উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে?
ক. পানি খ. জলীয় বাষ্প গ. শিশির ঘ. বরফ
৩৭) পরিবেশ কতভাবে দূষিত হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩৮) উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. আলো
৩৯) গাড়ির চাকার টায়ারে বায়ুভর্তি করা হয় কেন?
ক. সুন্দর দেখায় খ. গাড়ি তাড়াতাড়ি চলে
গ. গতি নিয়ন্ত্রণ সহজ হয়
ঘ. টায়ার যাতে ফুটো না হয়
৪০) কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ?
ক. নাক দিয়ে পানি পড়বে খ. ক্ষুধা বৃদ্ধি পাবে
গ. শরীরে ঘাম হবে ঘ. চুলকানি হবে

২। শূন্যস্থানে প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১–১০ = ১০
ক. প্রাণী নিজের — নিজে তৈরি করতে পারে না।
খ. সকল উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য—প্রয়োজন।
গ. পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানিকে — হবে।
ঘ. আমাদের ঘিরে আছে —।
ঙ. রান্নাঘরে বিষাক্ত — উত্পন্ন হয়।
চ. মেঘ আসলে ছোট ছোট — মিলে তৈরি হয়।
ছ. পদার্থ — দিয়ে গঠিত।
জ. বিদ্যুত্ চমকানোর পেছনে — শক্তি কাজ করে।
ঝ. সাইকেল চালাতে — শক্তি কাজ করে।
ঞ. বিংশ শতাব্দীর মাঝামাঝি আমরা পেয়েছি —।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো:
১–১০ = ১০
ক. আর্সেনিক দূষণের কারণ কী?
খ. এসিড বৃষ্টি কী?
গ. শক্তির মূল উত্স কী?
ঘ. সংক্রামক রোগ কী?
ঙ. নক্ষত্র কাকে বলে?
চ. ডেঙ্গুজ্বরের লক্ষণ কী?
ছ. আহ্নিক গতি কাকে বলে?
জ. প্রাচীন প্রযুক্তির দুইটি উদাহরণ দাও।
ঝ. তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝায়?
ঘ. বয়ঃসন্ধিকাল কী?

৪। ক, খ ও গ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও: ৫–৮ = ৪০
ক. তোমার বন্ধু একটি ফুলের বাগান করেছে। বাগানের গাছগুলো যথার্থভাবে বেড়ে ওঠা ও সুরক্ষায় তোমার বন্ধুর জন্য পাঁচটি পরামর্শ উল্লেখ করো।
খ. প্রতিদিন আমরা যেসব কাজে পানি ব্যবহার করি, এরূপ পানির পাঁচটি ব্যবহার লেখো।
গ. প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার পাঁচটি উপায় লেখো।
ঘ. শক্তির অপচয় ঘটে এমন ঘটনার পাঁচটি উদাহরণ লেখো।
ঙ. বায়ুদূষণ প্রতিরোধের পাঁচটি উপায় লেখো।
চ. শক্তি কী? শক্তির চারটি উেসর নাম লেখো।
ছ. পাঁচটি বাক্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ বর্ণনা করো।
জ. সোয়াইন ফ্লু-এর ভাইরাসটির নাম কী? সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর প্রতি তোমার চারটি পরামর্শ লেখো।
ঝ. প্রযুক্তি কী? কৃষি প্রযুক্তির তিনটি যুগের তিনটি প্রযুক্তির নাম লেখো।
ঞ. ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কীভাবে তথ্য সংগ্রহ করা যায় তা পাঁচটি বাক্যে লেখো।
প্রশ্নটি তৈরি করেছেন পিয়ারা আক্তার