প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে

অধ্যায়-১
১. উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে কী করে থাকে?
ক. শোষণ খ. বিকিরণ
গ. সংশ্লেষণ ঘ. সংযোজন
উত্তর: ক. শোষণ
২. পরিবেশের সব উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে কোনটি?
ক. বিদ্যুত্ খ. পানি গ. চুন ঘ. মাটি
উত্তর: খ. পানি
৩. নিচের কোন উদ্ভিদে ক্লোরোফিল নেই?
ক. ছত্রাক খ. ফার্ন গ. মরিচ ঘ. বেগুন
উত্তর: ক. ছত্রাক
৪. একটি উদ্ভিদের কোন অংশে সবুজ কণিকা রয়েছে?
ক. কাণ্ডে খ. মূলে গ. পাতায় ঘ. ফুলে
উত্তর: গ. পাতায়
৫. উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে নিচের কোনটি?
ক. অক্সিজেন খ. ক্লোরোফিল
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: খ. ক্লোরোফিল
৬. একটি বড় প্রাণী একটি ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, একে তুমি কী বলবে?
ক. খাদ্যগ্রহণ খ. খাদ্য শৃঙ্খল
গ. আহার ঘ. খাদ্যজাল
উত্তর: খ. খাদ্যশৃঙ্খল
৭. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় বাতাসে ছাড়ে—
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. কার্বন কণা ঘ. নাইট্রোজেন
উত্তর: ক. অক্সিজেন
৮. নিচের কোন উদ্ভিদটি খাদ্য প্রস্তুত করতে পারে না?
ক. শৈবাল খ. ফার্ন
গ. স্পাইরোগাইরা ঘ. ছত্রাক
উত্তর: ঘ. ছত্রাক
৯. সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কী তৈরি করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. খাদ্য ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: গ. খাদ্য
১০. শক্তির প্রধান উত্স কী?
ক. বিদ্যুত্ খ. তেল গ. সূর্য ঘ. কয়লা
উত্তর: গ. সূর্য
১১. কোনটি বাহক পাখি দ্বারা অন্যত্র বংশবিস্তার করে?
ক. পেয়ারা খ. কামরাঙ্গা
গ. নারকেল ঘ. নিম
উত্তর: ক. পেয়ারা
১২. কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের কোন প্রক্রিয়াটি ঘটে থাকে?
ক. শ্বসন খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ ঘ. পরাগায়ন
উত্তর: ঘ. পরাগায়ন
১৩. কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের জন্য কোনটি একে অন্যের ওপর নির্ভরশীল?
ক. উদ্ভিদ খ. প্রাণী
গ. উদ্ভিদ ও প্রাণী ঘ. জড় ও জীব
উত্তর: গ. উদ্ভিদ ও প্রাণী
১৪. গাছপালা খাদ্য প্রস্তুতের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে থাকে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. ক্লোরোফিল
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক