সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’।
অধ্যায়-১
১৫. খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উপাদান কোনটি?
ক. ফড়িং খ. সবুজ উদ্ভিদ
গ. ব্যাঙাচি ঘ. কেঁচো
উত্তর: খ. সবুজ উদ্ভিদ
১৬. একটি উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কখন ঘটে থাকে—
ক. সব সময় খ. দিনে গ. রাতে ঘ. সকালে
উত্তর: খ. দিনে
১৭. উদ্ভিদের পরাগায়ণ ঘটে কিসের মাধ্যমে?
ক. গরু, ছাগল খ. কীটপতঙ্গ, পাখি
গ. বায়ু, পানি ঘ. বাতাস, অক্সিজেন
উত্তর: খ. কীটপতঙ্গ, পাখি
১৮. তোমার আশেপাশের পরিবেশে দেখবে খাদ্যশৃঙ্খল রয়েছে—এরা একে অন্যের সঙ্গে সম্পর্কিত। একে তুমি কী বলবে?
ক. খাদ্য গ্রহণ খ. খাদ্য প্রদান
গ. খাদ্যজাল ঘ. শোষণ
উত্তর: গ. খাদ্যজাল।
১৯. উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী?
ক. প্লাস্টিক খ. নিউক্লিয়াস
গ. শিরা ঘ. ক্লোরোফিল
উত্তর: ঘ. ক্লোরোফিল
২০. উদ্ভিদ ও প্রাণী কোনটি ছাড়া বাঁচতে পারে না?
ক. বায়ু খ. পানি
গ. বায়ু ও পানি ঘ. অক্সিজেন
উত্তর: গ. বায়ু ও পানি
২১. উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক. কাণ্ড খ. পাতা গ. ফুল ঘ. বীজ
উত্তর: ঘ. বীজ
২২. কোনগুলো একে অপরের ওপর নির্ভরশীল বলে তুমি মনে কর?
ক. মানুষ ও ছাগল খ. গরু ও ছাগল
গ. হাঁস ও মুরগি ঘ. উদ্ভিদ ও প্রাণী
উত্তর: ঘ. উদ্ভিদ ও প্রাণী
২৩. দিনের বেলা উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে তৈরি করা খাদ্য কী করে থাকে—
ক. সংরক্ষণ করে খ. বাতাসে ছড়িয়ে দেয়
গ. খেয়ে ফেলে
ঘ. মাটিতে মিশে যায়
উত্তর: ক. সংরক্ষণ করে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক