প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো।’
অধ্যায়-১
২৪. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ কী?
ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না
খ. উদ্ভিদ নিজের খাদ্য ব্যবহার করে না
গ. খাদ্যের অপচয় রোধ করার জন্য
ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
উত্তর: ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না
২৫. খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ঘাসফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  সাপ  ব্যাঙ
খ. ব্যাঙ  ঘাসফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  সাপ
গ. সাপ  ঘাস ফড়িং  তৃণজাতীয় উদ্ভিদ  ব্যাঙ
ঘ. তৃণজাতীয় উদ্ভিদ  ঘাসফড়িং  ব্যাঙ  সাপ
উত্তর: ঘ. তৃণজাতীয় উদ্ভিদ ঘাসফড়িং ব্যাঙ  সাপ
২৬. জড় পরিবেশের উপাদান কোনগুলো?
ক. আম ও জামগাছ খ. বাঘ ও সিংহ
গ. পাহাড় ও সমুদ্র ঘ. পুকুর ও মাছ
উত্তর: গ. পাহাড় ও সমুদ্র।
২৭. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নিচের কোনটি?
ক. মানুষ খ. ছাগল গ. গরু ঘ. ঘাস
উত্তর: ঘ. ঘাস।
অধ্যায়-২
১. কিসের কারণে বায়ু দূষিত হয়?
ক. কীটনাশক ব্যবহার খ. ইট ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া
ঘ. রাসায়নিক সার ব্যবহার
উত্তর: খ. ইটের ভাটায় ইট পোড়ানো
২. বর্তমানে বায়ু, পানি ও মাটি দুষিত হওয়ার কারণ
ক. জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
উত্তর: ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
৩. কিসের ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয়?
ক. জৈব সার খ. গোবর
গ. কম্পোস্ট সার ঘ. রাসায়নিক সার ও কীটনাশক
উত্তর: ঘ. রাসায়নিক সার ও কীটনাশক
৪. বায়ু দূষিত হওয়ার কারণ—
ক. রাসায়নিক সার খ. গাড়ির হর্ন বাজানো
গ. অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন ঘ. পলিথিন
উত্তর: গ. অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক