সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’।
অধ্যায়-২
৫. মাটি দূষণ হয়—
ক. ভাটায় ইট পোড়ালে খ. গৃহের উচ্ছিষ্ট আর্বজনা
গ. প্লাস্টিকের কারণে ঘ. পচা জলাশয়ের পানির জন্য
উত্তর: গ. প্লাস্টিকের কারণে
৬. ঢাকা শহরে বায়ু দূষণের অন্যতম কারণ—
ক. পলিথিন খ. প্লাস্টিক গ. বাস ঘ. মাইক
উত্তর: গ. বাস।
৭. যে কারণে পানি দূষিত হয়—
ক. শিল্পকারখানা স্থাপন খ. ভাটায় ইট পোড়ানো
গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা নির্মাণ
ঘ. যানবাহন চালানো
উত্তর: গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা নির্মাণ
৮. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি কারণে কী হয়?
ক. মাটি দূষণ খ. বায়ূ দূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ক. মাটি দূষণ
৯. নিচের কোনটির কারণে শহরে শব্দ দূষণ হয়?
ক. ইটের ভাটায় ইট পোড়ানো
খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহন চালানো ঘ. উচ্চস্বরে মাইক বাজানো
উত্তর: ঘ. উচ্চস্বরে মাইক বাজানো
১০. পরিবেশ দূষণের জন্য মানুষ সৃষ্ট কারণ কোনটি?
ক. নদীতে গোসল করা
খ. বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা
গ. নদীর উপর ব্রিজ নির্মাণ ঘ. জমি চাষাবাদ করা
উত্তর: খ. বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা
১১. ঘনবসতি এলাকায় পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
ক. শিল্পকারখানা স্থাপন
খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
গ. যানবাহন চালানো ঘ. বাসগৃহ নির্মাণ
উত্তর: খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
১২. কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে কিসের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে?
ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট
গ. যানবাহন ঘ. জলজ প্রাণী
উত্তর: ঘ. জলজ প্রাণী।
১৩. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশী
উত্তর: খ. লাল
১৪. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার কারণ কী?
ক. বায়ূ দূষণ খ. মাটি দূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ঘ. শব্দ দূষণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক