সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১। কোনটি পানিকে বিশুদ্ধ করার রাসায়নিক পদার্থ?
ক. লবন খ. জিঙ্ক গ. আর্সেনিক ঘ. ব্লিচিং পাউডার
উত্তর: ঘ. ব্লিচিং পাউডার
২। একটি গ্রামে বিশুদ্ধ পানির খুব অভাব। সেখানে তুমি পানি বিশুদ্ধকরণের জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করবে?
ক. ফিটকিরি খ. জিঙ্ক গ. আয়রন ঘ. ট্যালোরিন
উত্তর: ক. ফিটকিরি
৩। মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে কোনটি?
ক. উদ্ভিদ খ. ব্যাঙ গ. মরু উদ্ভিদ ঘ. জলজ প্রাণী
উত্তর: ক. উদ্ভিদ
৪। দূষিত পানিতে গোসল করলে কোন রোগ হতে পারে?
ক. গলগন্ড খ. মাথাব্যথা গ. চর্মরোগ ঘ. কলেরা
উত্তর: গ. চর্মরোগ
৫। দূষিত পানি পান করলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?
ক. পেটের পীড়া খ. বসন্ত
গ. আর্সেনোকোসিস ঘ. হুপিংকাশি
উত্তর: ক. পেটের পীড়া
৬। দূষিত পানি কিসের জন্য ক্ষতিকর?
ক. জীবনের খ. উদ্ভিদের গ. সংরক্ষণের ঘ. জমির
উত্তর: ক. জীবনের
৭। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি—
ক. ছাঁকন খ. থিতানো গ. ফুটানো ঘ. ফিল্টারিং
উত্তর: গ. ফুটানো
৮। পানি ফুটতে শুরু করার পর আরও কতক্ষণ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়?
ক. ১৫ মিনিট খ. ২০ মিনিট
গ. ৩০ মিনিট ঘ. ৪০ মিনিট
উত্তর: খ. ২০ মিনিট
৯। বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয় কোনটি?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. জলীয়বাষ্প ঘ. নাইট্রোজেন
উত্তর: গ. জলীয়বাষ্প
১০। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা কিসে পরিণত হয়?
ক. বৃষ্টিতে খ. বরফে গ. জলীয়বাষ্পে ঘ. হিলিয়ামে
উত্তর: খ. বরফে
১১। বায়ুপ্রবাহের কারণে মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়—
ক. বরফ খ. জলীয়বাষ্প
গ. কাবর্ন ডাই-অক্সাইড ঘ. ক্ষুদ্র পানিকণা
উত্তর: খ. জলীয়বাষ্প
১২। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় কিসের কারণে?
ক. সূর্যের খ. চাঁদের গ. বায়ুপ্রাহের ঘ. অমাবস্যা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক