সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১৩। মেঘের পানিকণাগুলো বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে কারণ পানিকণাগুলো—
ক. খুব বেশি গরম খ. খুব বেশি ঠান্ডা
গ. খুব বেশি প্রবাহে ঘ. খুব বেশি ঘূর্ণনে
উত্তর : খ. খুব বেশি ঠান্ডা
১৪। পুকুরের পানিদূষণের কারণ কোনটি?
ক. পাট পচানো খ. শিল্পকারখানা স্থাপন
গ. গোসল করা ঘ. হাসপাতালের বর্জ্য
উত্তর: ক. পাট পচানো
১৫। আর্সেনিকমুক্ত নলকূপে কোন রঙের চিহ্ন থাকে?
ক. লাল খ. সবুজ গ. হলুদ ঘ. গোলাপি
উত্তর: খ. সবুজ
১৬। আর্সেনিক কোন ধরনের পদার্থ?
ক. খনিজ লবণ খ. বিষাক্ত গ. জিঙ্ক ঘ. কার্বাইড
উত্তর: খ. বিষাক্ত
১৭। পানিতে আর্সেনিক আছে কি না, তা বোঝার উপায় কী?
ক. চোখে দেখে খ. হাতে নিয়ে
গ. মুখে দিয়ে ঘ. পরীক্ষা করে
উত্তর: ঘ. পরীক্ষা করে
১৮। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় কোনটি হয়?
ক. এলার্জি খ. বসন্ত গ. ঘা ঘ. কিছুই হয় না
উত্তর: গ. ঘা
১৯। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া কোন ধরনের রোগ?
ক. পানিবাহিত খ. বায়ুবাহিত
গ. ছোঁয়াচে ঘ. সংক্রামক
উত্তর: ক. পানিবাহিত
২০। পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কখন?
ক. বায়ুদূষণে খ. দূষিত পানি পান করলে
গ. আর্সেনিকে ঘ. ধূমপান করলে
উত্তর: খ. দূষিত পানি পান করলে
২১। আর্সেনোকোসিস রোগের কারণ কোনটি?
ক. পানিতে দস্তার মিশ্রণ খ. পানিতে জিঙ্কের মিশ্রণ
গ. আর্সেনিকযুক্ত পানি পান
ঘ. আয়রনযুক্ত পানি পান
উত্তর: গ. আর্সেনিকযুক্ত পানি পান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক