প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৪
২২. রান্নার চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় কোন গ্যাসটি উত্পন্ন হয়?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. কার্বন মনো-অক্সাইড
গ. সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: খ. কার্বন মনো-অক্সাইড
২৩. কিসের কারণে শ্বাসকষ্ট রোগ হয়?
ক. পানিদূষণ খ. শব্দদূষণ গ. মাটিদূষণ ঘ. বায়ুদূষণ
উত্তর: ঘ. বায়ুদূষণ
২৪. মানুষের শ্বসনের জন্য কোনটির প্রয়োজন?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. হিলিয়াম ঘ. আর্গন
উত্তর: খ. অক্সিজেন
২৫. বাতাসের সাহায্যে কোন রোগটি ছড়ায়?
ক. যক্ষ্মা খ. ম্যালেরিয়া গ. আমাশয় ঘ. ডায়রিয়া
উত্তর: ক. যক্ষ্মা
২৬. অ্যাসিডবৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?
ক. কার্বনের অক্সাইড খ. কার্বন কণা
গ. সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তর: গ. সালফারের অক্সাইড
২৭. দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন মারাত্মক রোগটি হতে পারে?
ক. পোলিও খ. বসন্ত গ. প্লেগ ঘ. ফুসফুসে ক্যানসার
উত্তর: ঘ. ফুসফুসে ক্যানসার।

অধ্যায়-৫
১. একটি বস্তু যার ওজন আছে এবং যে জায়গা দখল করে, তাকে তুমি কী বলবে?
ক. শক্তি খ. পদার্থ গ. তাপ ঘ. আলো
উত্তর: খ. পদার্থ
২. পদার্থের দুটি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?
ক. এদের আকার ও ওজন আছে
খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
গ. এদের আকার ও আয়তন আছে
ঘ. এরা পাত্র দখল করে ও আকার আছে
উত্তর: খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
৩. সব পদার্থের কয়টি সাধারণ গুণ আছে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুটি
৪. নিচের কোনটি পদার্থ নয়—
ক. বায়ু খ. শব্দ গ. মাটি ঘ. পানি
উত্তর: খ. শব্দ
৫. কোন পদার্থের আকার নেই, তবে আয়তন আছে?
ক. বায়বীয় খ. তরল গ. কঠিন ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. তরল
৬. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক. শক্তি খ. বল গ. ক্ষমতা ঘ. তাপ
উত্তর: ক. শক্তি
৭. তাপ এক প্রকার কী?
ক. কাজ খ. ক্ষমতা গ. গতি ঘ. শক্তি
উত্তর: ঘ. শক্তি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক