প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৫
২৮. কোন তরঙ্গ শূন্য মাধ্যমেও সঞ্চারিত হতে পারে?
ক. তাপ ও পানির তরঙ্গ
খ. তাপ ও আলোর তরঙ্গ
গ. আলো ও শব্দের তরঙ্গ
ঘ. তাপ ও শব্দের তরঙ্গ
উত্তর: খ. তাপ ও আলোর তরঙ্গ
২৯. পদার্থ ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। এ ধারণা প্রথম উত্থাপন করেন কারা?
ক. আমেরিকার বিজ্ঞানীরা
খ. স্পেনের বিজ্ঞানীরা
গ. গ্রিক দার্শনিকেরা ঘ. মিশরীয় দার্শনিকেরা
উত্তর: গ. গ্রিক দার্শনিকেরা
৩০. পদার্থের ক্ষুদ্র বস্তুকণিকাকে কী বলে?
ক. অণু খ. পরমাণু গ. কার্বন ঘ. নিউক্লিয়াস
উত্তর: খ. পরমাণু
৩১. কয়লা ও হীরা কী দিয়ে তৈরি?
ক. খনিজ আকরিক খ. কার্বন
গ. গ্রাফাইট ঘ. জিঙ্ক
উত্তর: খ. কার্বন।
অধ্যায়-৬
১. খাদ্যের ছয়টি উপাদান দিয়ে কোনো খাবার তৈরি হলে, সেই খাবারটিকে তুমি কী বলবে?
ক. শর্করা খ. আমিষ গ. স্নেহ ঘ. সুষম খাদ্য
উত্তর: ঘ. সুষম খাদ্য ।
২. সুষম খাদ্য বলা যাবে কোনটিকে?
ক. দামি খাবার খ. পরিমাণমতো সব খাদ্য উপাদানসমৃদ্ধ খাবার গ. আমিষজাতীয় খাবার
ঘ. ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ খাবার
উত্তর: খ. পরিমাণমতো সব খাদ্য উপাদানসমৃদ্ধ খাবার
৩. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: ঘ. ছয়টি
৪. কোনটি সুস্থ-সবল দেহের জন্য প্রয়োজন?
ক. সুষম খাদ্য খ. আমিষ গ. শর্করা ঘ. স্নেহ
উত্তর: ক. সুষম খাদ্য
৫. আমাদের দেহ ভারী হয়ে পড়ে কেন?
ক. সুষম খাদ্য খাওয়ার জন্য খ. জাংকফুড খাওয়ার জন্য গ. অতিরিক্ত খাদ্য গ্রহণে
ঘ. মিষ্টিজাতীয় খাদ্য গ্রহণে
উত্তর: গ. অতিরিক্ত খাদ্য গ্রহণে
৬. প্রধান খাদ্য উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
উত্তর: খ. তিনটি
৭. নিচের কোনটি প্রধান খাদ্য উপাদান?
ক. ভিটামিন খ. আমিষ গ. পানি ঘ. খনিজ লবণ
উত্তর: খ. আমিষ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক