প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৬
৮. দেহের বিভিন্ন কাজের জন্য সবচেয়ে বেশি লাগে কোনটি?
ক. ভিটামিন খ. পানি গ. আমিষ ঘ. খনিজ লবণ
উত্তর: খ. পানি।
৯. কোন ধরনের খাদ্য মানুষকে সুস্থ ও সবল রাখে?
ক. আমিষ খ. শর্করা গ. সুষম খাদ্য ঘ. পানি
উত্তর: গ. সুষম খাদ্য।
১০. দেহের চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচনের সময় কোনটিতে গুরুত্ব দিতে হবে?
ক. দামি খাবার খ. সস্তা খাবার
গ. এক জাতীয় খাবার
ঘ. বয়স ও কাজ করার ধরন
উত্তর: ঘ. বয়স ও কাজ করার ধরন।
১১. কাদের বেশি শক্তির প্রয়োজন হয়?
ক. ডাক্তারদের খ. ছাত্রদের
গ. যারা শারীরিক পরিশ্রম করে ঘ. শিক্ষকদের
উত্তর: গ. যারা শারীরিক পরিশ্রম করে ।
১২. শিশুরা খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলে—
ক. জাংকফুড খাওয়ার কারণে
খ. এক জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে
গ. সুষম খাদ্য খাওয়ার কারণে
ঘ. মিষ্টিজাতীয় খাদ্য খাওয়ার কারণে
উত্তর: খ. এক জাতীয় খাবার বেশি খাওয়ার কারনে।
১৩. পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য বিভিন্ন উপায়ে খাদ্যদ্রব্য সঞ্চিত রাখাকে কী বলে?
ক. সুষম খাদ্য খ. জাংকফুড
গ. খাদ্য সংরক্ষণ ঘ. বিশুদ্ধ খাদ্য
উত্তর: গ. খাদ্য সংরক্ষণ।
১৪. রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় কোনটি?
ক. সস খ. গুঁড়ো দুধ গ. মোরব্বা ঘ. খই
উত্তর: গ. মোরব্বা।
১৫. উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে কত দিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করা যায়?
ক. ছয় মাস খ. আট মাস
গ. এক বছর ঘ. দুই বছর
উত্তর: গ. এক বছর।
১৬. পেঁয়াজ ও গাজর সংরক্ষণের উপায় কোনটি?
ক. ফ্রিজ খ. হিমাগার
গ. উচ্চ তাপ ঘ. রোদে শুকানো
উত্তর: খ. হিমাগার।
১৭. নিচের কোন জিনিসটি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়ে থাকে?
ক. ধান খ. ফল গ. তরকারি ঘ. মাংস
উত্তর: ক. ধান।
১৮. দেশের বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা যায় নিচের কোনটি?
ক. মুড়ি খ. খই গ. আলু ঘ. ধান
উত্তর: গ. আলু।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক