সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৬
১৯. ধান, গম, ডাল ইত্যাদি কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. ফ্রিজে খ. রোদে শুকিয়ে
গ. কোল্ডস্টোরে ঘ, ফরমালিন দিয়ে
উত্তর: খ. রোদে শুকিয়ে।
২০. খাদ্যের গুণাগুণ ঠিক রেখে কোন খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকানো হয়?
ক. আমসত্ত্ব খ. টমেটো সস
গ. মাখন ঘ. জলপাই
উত্তর: ক. আমসত্ত্ব।
২১. লবণ, চিনি, সিরকা ও তেলের মধ্যে সংরক্ষণ করা হয় কোনটি?
ক. আমসত্ত্ব খ. খই গ. জলপাই ঘ. টমেটো
উত্তর: গ. জলপাই।
২২. কোন খাদ্যটি রং, ঘ্রাণ ও স্বাদের জন্য পছন্দ করা হয়?
ক. মাছ খ.মাংস গ. ভাত ঘ. কেক
উত্তর: ঘ. কেক।
২৩. জাংকফুডে কোন ধরনের ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে?
ক. আমিষ, শর্করা, পানি
খ, ভিটামিন, স্নেহ পদার্থ, পানি
গ. লবণ, শর্করা, ভিটামিন
ঘ. চর্বি, লবণ, কার্বনেট
উত্তর: ঘ. চর্বি, লবণ, কার্বনেট।
২৪. ফল পাকানোর জন্য কোন দ্রব্যটি ব্যবহার করা হয়?
ক. স্যাকারিন খ. ফরমালিন
গ. ক্যালসিয়াম কার্বাইড ঘ. কৃত্রিম রং
উত্তর: গ. ক্যালসিয়াম কার্বাইড।
২৫. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে মানুষের কোন রোগটি হয়?
ক. হাঁপানি খ. অ্যাজমা গ. ব্রঙ্কাইটিস ঘ. যক্ষ্মা
উত্তর: খ. অ্যাজমা ।
২৬. তোমাকে খাওয়ার জন্য বার্গার, দই, ডিমের কুসুম ও মিষ্টি দেওয়া হলো। এর মধ্যে জাংকফুড কোনটি?
ক. বার্গার খ. দই গ. ডিমের কুসুম ঘ. মিষ্টি
উত্তর: ক. বার্গার।
অধ্যায়-৭
১। বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধে সাহায্য করে?
ক. ডায়রিয়া খ. বসন্ত গ. যক্ষ্মা ঘ. ম্যালেরিয়া
উত্তর: গ. যক্ষ্মা
২। সোয়াইন ফ্লু-এর দায়ী ভাইরাসটির নাম কী?
ক. এইচ ওয়ান এন ওয়ান ব্যাকটেরিয়া খ. এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস
গ. স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু ঘ. এইচআইভি
উত্তর: খ. এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক