সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৭
১৪। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর জন্য প্রথম করণীয় কী?
ক. স্যালাইন খাওয়ানো খ. টিকা দেওয়া
গ. ঠিকমতো খাবার খাওয়ানো ও বিশ্রাম
ঘ. প্রচুর পানি খাওয়ানো ও ঠিকমতো খাবার খাওয়ানো
উত্তর: ঘ. প্রচুর পানি খাওয়ানো ও ঠিকমতো খাবার খাওয়ানো
১৫। বয়ঃসন্ধিকালে অনেক ছেলেমেয়ে ঘাবড়ে যায় কেন?
ক. দ্রুত লম্বা হয় বলে খ. ওজন বৃদ্ধি পায় বলে
গ. শারীরিক পরিবর্তন হয় বলে
ঘ. বড়রা বকা দেয় বলে
উত্তর: গ. শারীরিক পরিবর্তন হয় বলে
১৬। কখন ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন দেখা যায়?
ক. শৈশবকালে খ. বাল্যকালে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. পূর্ণবয়ষ্ককালে
উত্তর: গ. বয়ঃসন্ধিকালে
১৭। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কখন?
ক. ৮-১০ খ. ১০-১৪ গ. ৮-১৩ ঘ. ৯-১২
উত্তর: গ. ৮-১৩
১৮। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কখন?
ক. ১০-১৫ খ. ১৫-১৮ গ. ১৮-১৯ ঘ. ১১-১৬
উত্তর: ক. ১০-১৫।
অধ্যায়-৮
১. বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে কী তৈরি হয়?
ক. নীহারিকা খ. নক্ষত্র গ. মহাবিশ্ব ঘ. সৌরজগত্
উত্তর: গ. মহাবিশ্ব
২. কোথায় অসংখ্য নক্ষত্র আছে?
ক. সৌরজগতে খ. ছায়াপথে
গ. গ্রহে ঘ. উপগ্রহে
উত্তর: খ. ছায়াপথে
৩. চাঁদ, সূর্য, তারা—এগুলো একসঙ্গে তুমি কী বলবে?
ক. গ্রহ খ. নক্ষত্র গ. জ্যোতিষ্ক ঘ. নীহারিকা
উত্তর: গ. জ্যোতিষ্ক
৪. সৌরজগতের গ্রহসংখ্যা কয়টি?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: খ. ৮টি
৫. পৃথিবী ছাড়া সৌরজগতের আরও কয়টি গ্রহ রয়েছে?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
উত্তর: ক. ৭টি
৬. কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র?
ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ
উত্তর: খ. সূর্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক