সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৮
৭. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে—
ক. ৩৬৫ দিন খ. ৩৬৫ দিন চার ঘণ্টা
গ. ৩৬৫ দিন ছয় ঘণ্টা ঘ. ৩৬৬ দিন
উত্তর: গ. ৩৬৫ দিন ছয় ঘণ্টা
৮. সূর্যের প্রধান উপাদান কোনটি?
ক. হাইড্রোজেন ও নাইট্রোজেন
খ. হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ও হিলিয়াম
ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
উত্তর: ঘ. হাইড্রোজেন ও হিলিয়াম
৯. সৌরজগতের কোনটির নিজের আলো আছে?
ক. পৃথিবী খ. চাঁদ গ. সূর্য ঘ. শুকতারা
উত্তর: গ. সূর্য
১০. সৌরজগতে মোট কতগুলো উপগ্রহ রয়েছে?
ক. ৯টি খ. ২৪টি গ. ৩৫টি ঘ. ৪১টি
উত্তর: ঘ. ৪১টি
১১. বৃহস্পতির কয়টি উপগ্রহ রয়েছে?
ক. ১৬টি খ. ১৭টি গ. ২০টি ঘ. ২১টি
উত্তর: ক. ১৬টি
১২. গ্রহ কোনটি?
ক. ছায়াপথ খ. সূর্য গ. চাঁদ ঘ. পৃথিবী
উত্তর: ঘ. পৃথিবী
১৩. নিচের কোনটি উপগ্রহ?
ক. সূর্য খ. চাঁদ গ. মঙ্গল ঘ. শুক্র
উত্তর: খ. চাঁদ
১৪. পৃথিবীকে কেন্দ্র করে কোনটি ঘোরে থাকে?
ক. বুধ খ. চাঁদ গ. শুক্র ঘ. শনি
উত্তর: খ. চাঁদ
১৫. পৃথিবীর কয়টি উপগ্রহ আছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: ক. একটি
১৬. চাঁদের আলো কোন ধরনের আলো?
ক. প্রতিফলিত খ. প্রতিসরিত
গ. নিজস্ব ঘ. ধার করা
উত্তর: ক. প্রতিফলিত
১৭. পৃথিবীর নিকটতম উপগ্রহ কোনটি?
ক. বুধ খ. শুক্র গ. মঙ্গল ঘ. চাঁদ
উত্তর: ঘ. চাঁদ
১৮. পৃথিবীর আয়তন চাঁদের কত গুণ?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০
উত্তর: ঘ. ৫০
১৯. চান্দ্রমাস পূর্ণ হয় কত দিনে?
ক. সাড়ে ২৭ দিনে খ. ২৮ দিনে
গ. ২৯ দিনে ঘ. সাড়ে ২৯ দিনে
উত্তর: ঘ. সাড়ে ২৯ দিনে
২০. আহ্নিক গতির ফলে পৃথিবীতে কী হয়ে থাকে?
ক. দিন ও রাত খ. সকাল ও বিকেল
গ. ঋতু পরিবর্তন ঘ. ক্ষেতের ফসল
উত্তর: ক. দিন ও রাত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক