প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৮
২১. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
ক. তিন লাখ কিলোমিটার
খ. তিন লাখ ৫০ হাজার কিলোমিটার
গ. তিন লাখ ৭০ হাজার কিলোমিটার
ঘ. তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার
উত্তর: ঘ. তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার
২২. দিন ও রাত হয় কোন গতির কারণে?
ক. আহ্নিক গতি খ. বার্ষিক গতি
গ. নিজস্ব গতি ঘ. সৌরগতি
উত্তর: ক. আহ্নিক গতি
২৩. পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার পথটির আকার কোন ধরনের?
ক. বৃত্তাকার খ. সমান্তরাল
গ. উপবৃত্তাকার ঘ. বক্রাকার
উত্তর: গ. উপবৃত্তাকার
২৪. দিন-রাত সম্পর্কে সঠিক ব্যাখ্যার মডেল কোন বিজ্ঞানী প্রদান করেন?
ক. গ্যালিলিও খ. নিউটন
গ. আর্কিমিডিস ঘ. কোপার্নিকাস
উত্তর: ঘ. কোপার্নিকাস
২৫. পৃথিবীর মেরু রেখাটি অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে?
ক. ৬৬ ডিগ্রি খ. ৩৫ ডিগ্রি
গ. ৫০ ডিগ্রি ঘ. ১২০ডিগ্রি
উত্তর: ক. ৬৬ ডিগ্রি
২৬. বাংলাদেশে কোন সময়ে আমরা সূর্যের নিকটতম থাকি?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে
গ. বর্ষাকালে ঘ. শরত্কালে
উত্তর: ক. গ্রীষ্মকালে
২৭. কিসের পার্থক্যের জন্য ঋতু পরিবর্তন ঘটে?
ক. তাপ খ. দূরত্ব গ. তাপমাত্রা ঘ. সময়
উত্তর: গ. তাপমাত্রা
২৮. আপন অক্ষের ওপর ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন খ. ৩৬৫ দিন ছয় ঘণ্টা
গ. ২৪ ঘণ্টা ঘ. ৪৮ ঘণ্টা
উত্তর: গ. ২৪ ঘণ্টা
২৯. পৃথিবী তার অক্ষের চারদিকে কীভাবে ঘুরছে?
ক. পূর্ব থেকে পশ্চিম দিকে
খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
গ. উত্তর থেকে দক্ষিণ দিকে
ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
উত্তর: খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
৩০. যে সময় উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়, তখন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু?
ক. শরত্কাল খ. শীতকাল
গ. গ্রীষ্মকাল ঘ. হেমন্তকাল
উত্তর: খ. শীতকাল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক