প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৯

১৪. বর্তমানে সারা বিশ্বে কী ব্যবহার করে শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হয়?

ক. কম্পিউটার খ. টেলিভিশন

গ. টেপ রেকর্ডার ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর

উত্তর: ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর

১৫. পৃথিবীর নানা দেশের লাইব্রেরি ব্যবহার করতে কী ব্যবহার করা হয়?

ক. টেলিভিশন খ. ইন্টারনেট

গ. ফ্যাক্স ঘ. ই-মেইল

উত্তর: খ. ইন্টারনেট

১৬. নিচের কোনটি আধুনিক প্রযুক্তির যানবাহন?

ক. রিকশা খ. ঘোড়ার গাড়ি

গ.গরুর গাড়ি ঘ. উড়োজাহাজ

উত্তর: ঘ. উড়োজাহাজ

১৭. ফসলের বীজ বোনার জন্য বর্তমানে কী ব্যবহূত হয়?

ক. ট্রাক্টর খ. পাওয়ার টিলার

গ. ড্রামসিডার ঘ. অ্যারোপ্লেন

উত্তর: গ. ড্রামসিডার

১৮. রক্তপাত ছাড়া কী ব্যবহার করে অনেক জটিল অস্ত্রোপচার করা হচ্ছে?

ক. এক্স-রে খ. লেজার রশ্মি

গ. আলট্রাসনোগ্রাফি ঘ. ইসিজি

উত্তর: খ. লেজার রশ্মি

১৯. ১৭০০ সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির যন্ত্র কোনটি?

ক. লাঙল খ. ট্রাক্টর

গ. ড্রামসিডার ঘ. প্যাডেল থ্রেসার

উত্তর: ক. লাঙল

২০. কৃষি প্রযুক্তির অগ্রগতির যুগ কয়টি?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি

উত্তর: খ. ৩টি

২১. কৃষি প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রের দ্বিতীয় যুগটি কিসের?

ক. উন্নত যন্ত্র ব্যবহারের

খ. রাসায়নিক সার ব্যবহারের

গ. জৈব প্রযুক্তি ব্যবহারের

ঘ. আধুনিক যন্ত্র ব্যবহারের

উত্তর: খ. রাসায়নিক সার ব্যবহারের

২২. আধুনিক কৃষি প্রযুক্তি কোনটি?

ক. কোদাল খ. লাঙল গ. জোয়াল ঘ. ট্রাক্টর

উত্তর: ঘ. ট্রাক্টর

২৩. কোনটির ব্যবহারে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে?

ক. রাসায়নিক সার খ. ট্রাক্টর

গ. জৈব সার ঘ. জৈব প্রযুক্তি

উত্তর: ঘ. জৈব প্রযুক্তি

২৪. কোনটির মাধ্যমে বিপুলভাবে কৃষি উত্পাদন সম্ভব হয়েছে?

ক.  জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. জমি চাষ

গ. উন্নত জাত ঘ. রাসায়নিক সার

উত্তর: ক.  জেনেটিক ইঞ্জিনিয়ারিং

২৫. কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে কোনটি ব্যবহারের ফলে?

ক. উন্নত যন্ত্র খ. রাসায়নিক সার

গ. কীটনাশক ঘ. জৈব প্রযুক্তি

উত্তর: ঘ. জৈব প্রযুক্তি।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক