প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-১০

১. তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝায়?

ক. তথ্য সংগ্রহ খ. তথ্যের প্রক্রিয়া করা

গ. তথ্য প্রেরণ করা

ঘ. তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা

উত্তর: ঘ. তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা

২. তথ্যপ্রযুক্তির ব্যাপারে কোন কাজটিকে তুমি সবচেয়ে সঠিক মনে কর?

ক. তথ্য প্রেরণ করা খ. তথ্য প্রচার করা

গ. তথ্য ধারণ করা

ঘ. তথ্য ধারণ ও প্রেরণ করা

উত্তর: ঘ. তথ্য ধারণ ও প্রেরণ করা

৩. একজন ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হলে তা নির্ণয়ে কোনটি প্রয়োজন বলে তুমি মনে কর?

ক. তথ্য প্রেরণ খ. তথ্য সংগ্রহ

গ. ল্যাকটোমিটার ঘ. ব্যারোমিটার

উত্তর: খ. তথ্য সংগ্রহ

৪. বর্তমানে যে হারে জ্ঞানের বিস্তরণ ঘটছে, তাতে প্রতি ১০ বছরে বিশ্বের জ্ঞান কী হারে বৃদ্ধি হচ্ছে?

ক. দ্বিগুণ খ. তিন গুণ গ. চার গুণ ঘ. আট গুণ

উত্তর: ক. দ্বিগুণ

৫. ছাপাখানার উদ্ভাবনের ফলে কোন প্রযুক্তির অগ্রগতি সাধিত হয়েছিল?

ক. যোগাযোগপ্রযুক্তি খ. শিক্ষাপ্রযুক্তি

গ. তথ্যপ্রযুক্তি ঘ. চিকিত্সাপ্রযুক্তি

উত্তর: গ. তথ্যপ্রযুক্তি

৬. যেকোনো দেশের সাহিত্য, শিল্পকলা ইত্যাদি সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে?

ক. কম্পিউটার খ. রেডিও

গ. তথ্যপ্রযুক্তি ঘ. বিজ্ঞান

উত্তর: গ. তথ্যপ্রযুক্তি

৭. কম্পিউটারের মূল অংশ কয়টি?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

উত্তর: খ. তিনটি

৮. CPU-এর পূর্ণ অর্থ কোনটি?

ক. Centre Programme Unit

খ. Centre Processing Unit

গ. Centre Programme Unit

ঘ. Central Processing Unit.

উত্তর: ঘ. Central Processing Unit.

৯. তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্য প্রাপ্তিকে কী বলা হয়?

ক. ইনপুট খ. আউটপুট

গ. ডিভাইস ঘ. তথ্যবিপ্লব

উত্তর: খ. আউটপুট

১০. মোবাইল ফোন দ্বারা নিচের যে কাজটি করা যাবে—

ক. জমি চাষ খ. ধানমাড়াই

গ. তথ্য সংরক্ষণ ঘ. রকেট চালানো

উত্তর: গ. তথ্য সংরক্ষণ

১১. ব্রাউজিং সফটওয়্যার কোনটি?

ক. ইন্টারনেট এক্সপ্লোরার খ. গুগল

গ. ইয়াহু ঘ. বিং

উত্তর: ক. ইন্টারনেট এক্সপ্লোরার

১২. বিশ্বজুুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াকে বলে—

ক. ইন্টারনেট খ. ফ্যাক্স

গ. মোবাইল ঘ. রিমোট কন্ট্রোল

উত্তর: ক. ইন্টারনেট।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক

ইসলাম ও নৈতিক শিক্ষা

সঠিক উত্তরটি খাতায় লেখো:

  যোগ্যতাভিত্তিক

প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। ৪০ টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ২০ টি থাকবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৫

৭। মহানবি (সা.) আল্লাহর দীদার লাভের পর আল্লাহর কাছ থেকে কিসের নির্দেশ পান?

ক. সর্বশ্রেষ্ঠ নবির খ. শেষ নবির

গ. পাঁচ ওয়াক্ত সালাতের ঘ. সাওমের

উত্তর: গ. পাঁচ ওয়াক্ত সালাতের।

৮। বদরযুদ্ধে মুসলিম বাহিনী বিজয় হয়েছিল। কারণ তারা—

ক. বুদ্ধি বেশি ছিল বলে

খ. অস্ত্রশস্ত্র বেশি বলে

গ. ইমানের বলে বলীয়ান ছিল বলে

ঘ. কুটিল বুদ্ধি বেশি ছিল বলে

উত্তর: গ. ইমানের বলে বলীয়ান ছিল।

৯। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কাফেররা মুসলমানদের একটি শক্তিধর স্বতন্ত্র জাতি হিসেবে মেনে নেয়?

ক. হুদাইবিয়ার সন্ধি খ. মদিনা সনদ

গ. ওহুদ যুদ্ধের ঘ. খন্দক যুদ্ধের

উত্তর: ক. হুদাইবিয়ার সন্ধি।

১০। কোনটির মাধ্যমে বিভিন্ন জাতির ধর্মীয় স্বাধীনতা ও আর্থসামাজিক অধিকার নিশ্চিত হয়?

ক. মদিনা সনদ খ. হুদাইবিয়ার সন্ধি

গ. বদর চুক্তি

ঘ. নবি ও রাসুলের আগমন

উত্তর: ক. মদিনা সনদ।

১১। হযরত আদম (আ.)-কে সিজদা করার জন্য আল্লাহ তায়ালা আদেশ দিলেন—

ক. অনুগতদের খ. সাধারণ মুসলমানদের

গ. ফেরেশতাদের ঘ. মুমিন বান্দাদের

উত্তর: গ. ফেরেশতাদের।

১২। হযরত আদম (আ.) সন্তানদের শিক্ষা দিয়েছিলেন—

ক. আল্লাহকে ভুলে যাবে না

খ. প্রচুর ধনসম্পত্তির মালিক হবে

গ. শুধু আল্লাহ তায়ালার ইবাদত করবে

ঘ. নবি-রাসুলকে ভুলে যাবে না

উত্তর: গ. শুধু আল্লাহ তায়ালার ইবাদত করবে।

(শেষ)

মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক