প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১০
১৩. ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রথম কাজ—
ক. প্রয়োজনীয় কাজ দেখা
খ. প্রয়োজনীয় সফটওয়্যার অনুসন্ধান
গ. প্রয়োজনীয় তথ্য অনুন্ধান
ঘ. প্রয়োজনীয় ঠিকানা অনুসন্ধান
উত্তর: গ. প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান
১৪. তথ্য পাঠানো ও গ্রহণ করার সবচেয়ে চমকপ্রদ পদ্ধতি কোনটি?
ক. ফ্যাক্স খ. মোবাইল ফোন
গ. কম্পিউটার নেটওয়ার্ক ঘ. টেলিফোন
উত্তর: গ. কম্পিউটার নেটওয়ার্ক
১৫. ইন্টারনেট ব্যবহার করে তুমি নিচের কোন কাজ করতে পারবে?
ক. ভিডিও কনফারেন্স খ. রেলগাড়ি চালনা
গ. বিমান চালনা ঘ. মোটরগাড়ি চালনা
উত্তর: ক. ভিডিও কনফারেন্স।
অধ্যায়-১১
১. কোনো স্থানের আবহাওয়া বলতে বোঝায়—
ক. বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থা
খ. বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের বাত্সরিক অবস্থা
গ. সাত দিনের গড় তাপ, বায়ুচাপ, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের অবস্থা
ঘ. কেবল বৃষ্টিপাতের দৈনিক গড় ও বায়ুপ্রবাহ
উত্তর: ক. বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থা
২. কোনো স্থানের জলবায়ু বলতে বোঝায়—
ক. কয়েক দিনের আবহাওয়ার গড়
খ. কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়
গ. কয়েক মাসের আবহাওয়ার গড়
ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড়
উত্তর: ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড়
৩. কোনো স্থানের বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থাকে বলে—
ক. জলবায়ু খ. আবহাওয়া
গ. অমাবস্যা ঘ. চন্দ্রগ্রহণ
উত্তর: খ. আবহাওয়া
৪. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
ক. বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা
খ. অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নিরক্ষরেখা
গ. নক্ষত্র, চন্দ্র, সূর্য
ঘ. সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অমাবস্যা
উত্তর: ক. বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা
৫. কখন বৃষ্টির সম্ভাবনা বাড়ে?
ক. বায়ুতে জলীয়বাষ্প কম হলে
খ. বায়ুতে জলীয়বাষ্প বেশি হলে
গ. তাপমাত্রা বেশি হলে
ঘ. বায়ুচাপ বেশি হলে
উত্তর: খ. বায়ুতে জলীয়বাষ্প বেশি হলে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক