প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-১১
৬. নিচের কোনটি আবহাওয়ার উপাদান?
ক. কুয়াশা খ. চন্দ্রগ্রহণ
গ. সমুদ্র ঘ. জলীয়বাষ্প
উত্তর: ঘ. জলীয়বাষ্প
৭. কীসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
ক. জলবায়ু খ. আর্দ্রতা
গ. বৃষ্টিপাত ঘ. বায়ুচাপ
উত্তর: ঘ. বায়ুচাপ
৮. জলীয়বাষ্প বায়ুর চেয়ে—
ক. ভারী খ. হালকা গ. উষ্ণ ঘ. কঠিন
উত্তর: খ. হালকা
৯. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য কোনটি?
ক. তাপমাত্রা খ. আর্দ্রতা
গ. বায়ুচাপ ঘ. সময়ের
উত্তর: ঘ. সময়ের
১০. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়?
ক. কমে যায় খ. বেড়ে যায়
গ. স্থির থাকে ঘ. শূন্য হয়
উত্তর: ক. কমে যায়
১১. বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় কখন?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে
গ. শরত্কালে ঘ. হেমন্তকালে
উত্তর: ক. গ্রীষ্মকালে
১২. শীতকালে বাংলাদেশে কোনদিক থেকে বায়ু প্রবাহিত হয়?
ক. উত্তর খ. পশ্চিম গ. পূর্ব ঘ. দক্ষিণ
উত্তর: ক. উত্তর
১৩. বাংলাদেশে কোন সময় বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়?
ক. গ্রীষ্মকালে খ. শীতকালে
গ. বর্ষাকালে ঘ. শরত্কালে
উত্তর: খ. শীতকালে
১৪. বাংলাদেশে কখন বায়ু আর্দ্র থাকে এবং প্রচুর বৃষ্টি হয়?
ক. বসন্ত ও গ্রীষ্মকালে খ. গ্রীষ্ম ও বর্ষাকালে
গ. বর্ষা ও শরত্কালে ঘ. শরত্ ও হেমন্তকালে
উত্তর: খ. গ্রীষ্ম ও বর্ষাকালে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক