প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১১
১৫. বায়ুপ্রবাহ কেন হয়?
ক. উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় বায়ুর গমনের ফলে খ. শীতল বায়ু গরম বায়ুস্থানে ধাবিত হয় বলে গ. নিম্নচাপ এলাকা থেকে উচ্চচাপ এলাকায় বায়ুর গমনের ফলে
ঘ. বায়ু শীতল বায়ুস্থানে ধাবিত হয় বলে
উত্তর: ক. উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় বায়ুর গমনের ফলে
১৬. বাংলাদেশে শীতকালে বায়ু কী রকম থাকে?
ক. আর্দ্র খ. শুষ্ক গ. চাপপূর্ণ ঘ. সমভাবাপন্ন
উত্তর: খ. শুষ্ক
১৭. সূর্যরশ্মি সারা বছর খাড়াভাবে পড়ে—
ক. সমাক্ষরেখায় খ. উত্তর মেরুতে
গ. দক্ষিণ মেরুতে ঘ. নিরক্ষরেখায়
উত্তর: ঘ. নিরক্ষরেখায়
১৮. কখন বাংলাদেশের ওপর সূর্য খাড়াভাবে কিরণ দেয়?
ক. গ্রীষ্মকালে ও শরত্কালে
খ. হেমন্তকালে গ. বসন্তকালে
ঘ. গ্রীষ্মকালে ও বর্ষাকালে
উত্তর: ঘ. গ্রীষ্মকালে ও বর্ষাকালে।
১৯. বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে ধেয়ে আসে?
ক. উত্তর খ. উত্তর-পশ্চিম গ. দক্ষিণ ঘ. পূর্ব
উত্তর: খ. উত্তর-পশ্চিম
২০. টাইফুন কী?
ক. ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় খ. জাপান ও পূর্ব এশিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড় গ. আফ্রিকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ঘ. মাধ্যপ্রাচ্যে সৃষ্ট ঘূর্ণিঝড়
উত্তর: খ. জাপান ও পূর্ব এশিয়ায় সৃষ্ট ঘূর্ণিঝড়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক