প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১২
১. বাংলাদেশে সাধারণত শীত পড়ে—
ক. অগ্রহায়ণ ও পৌষ খ. পৌষ ও মাঘ
গ. মাঘ ও ফাল্গুন ঘ. ফাল্গুন ও চৈত্র
উত্তর: খ. পৌষ ও মাঘ
২. কলকারখানা ও যানবাহনে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কোনটি বাড়ছে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. জলীয় বাষ্প ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: ঘ. কার্বন ডাই-অক্সাইড
৩. কোনটি বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ?
ক. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি
খ. বায়ুমণ্ডলে সালফার ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি"
গ. বায়ুমণ্ডলে কার্বন কণার পরিমাণ বৃদ্ধি"
ঘ. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি"
উত্তর: ক. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি"
৪. নিচের কোনটি অনবায়নযোগ্য জ্বালানি?
ক. সৌরশক্তি খ. কয়লা
গ. বায়ুপ্রবাহ ঘ. জৈব জ্বালানি।
উত্তর: খ. কয়লা
৫. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ার কারণ কী?
ক. জ্বালানি পোড়ানো
খ. জ্বালানি পোড়ানো ও বন উজাড় করা
গ. পাহাড় কাটা ঘ. জৈব জ্বালানির ব্যবহার
উত্তর: খ. জ্বালানি পোড়ানো ও বন উজাড় করা
৬. গ্রিন হাউস গ্যাস কোনটি?
ক. আর্গন খ. হিলিয়াম
গ. ওজোন ঘ. মিথেন
উত্তর: ঘ. মিথেন
৭. গ্রিন হাউসের কাচের মতো কাজ করে নিচের কোন গ্যাসটি?
ক. অক্সিজেন খ. মিথেন
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন।
উত্তর: খ. মিথেন
৮. পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসগুলো না থাকলে কী ঘটত?
ক. পৃথিবী দিনের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত
খ. পৃথিবী রাতের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত
গ. পৃথিবী ধ্বংস হয়ে যেত
ঘ. পৃথিবী রাতের বেলায় ভীষণ গরম হয়ে পড়ত।
উত্তর: খ. পৃথিবী রাতের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত
৯. গ্রিন হাউস সাধারণত বাইরের পরিবেশ থেকে কেমন থাকে?
ক. ঠান্ডা থাকে খ. উজ্জ্বল থাকে
গ. আর্দ্র থাকে ঘ. গরম থাকে
উত্তর: ঘ. গরম থাকে
১০. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
ক. ওজোন খ. মিথেন গ. বায়ুপ্রবাহ ঘ. কয়লা
উত্তর: গ. বায়ুপ্রবাহ
১১. উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বেরিয়ে যেতে বাধা দেয় কোন গ্যাস?
ক. নাইট্রোজেন খ. হিলিয়াম
গ. গ্রিন হাউস গ্যাস ঘ. ওজোন।
উত্তর: গ. গ্রিন হাউস গ্যাস ।
১২. নিচের কোনটি না থাকলে পৃথিবী থেকে তাপ মহাশূন্যে চলে যেত?
ক. আর্গন গ্যাস খ. ওজোন গ্যাস
গ. নাইট্রোজেন গ্যাস ঘ. গ্রিন হাউস গ্যাস।
উত্তর: ঘ. গ্রিন হাউস গ্যাস ।
১৩. নিচের কোনটি না থাকলে পৃথিবী রাতের বেলায় ভীষণ ঠান্ডা হয়ে পড়ত?
ক. নাইট্রোজেন গ্যাস খ. ওজোন গ্যাস
গ. গ্রিন হাউস গ্যাস ঘ. আর্গন গ্যাস।
উত্তর: গ. গ্রিন হাউস গ্যাস ।
অধ্যায়-১৩
১। কোনটি আহরণে অবকাঠামোগত খরচ ছাড়া অন্য কোনো খরচ লাগে না?
ক. প্রাকৃতিক গ্যাস খ. সৌরশক্তি
গ. বায়ুশক্তি ঘ. পারমাণবিক শক্তি
উত্তর: গ. বায়ুশক্তি
২। বায়ুকল কোন কাজে ব্যবহার করা হয়?
ক. বৈদ্যুতিক বাতি জ্বালানো
খ. টিভি চালানো গ. কম্পিউটার চালানো
ঘ. সেচকাজে
উত্তর: ঘ. সেচকাজে
৩। বায়ু ও সৌরশক্তিকে সবুজ শক্তি বলা হয় কেন?
ক. খরচ কম লাগে খ. পরিবেশ দূষণ হয়
গ. পরিবেশ দূষণ হয় না ঘ. সহজলভ্যতা
উত্তর: গ. পরিবেশ দূষণ হয় না
৪। কোন প্রাকৃতিক সম্পদ প্রকৃতির সবখানে দেখা যায়?
ক. লৌহ খ. কয়লা গ. পানি ঘ. চুনাপাথর
উত্তর: গ. পানি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক