প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১৪
১। মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয় কেন?
ক. বুদ্ধি ও জ্ঞানের জন্য খ. বল ও শক্তির জন্য
গ. সুদর্শন হওয়ার জন্য ঘ. ধার্মিক হওয়ার জন্য
উত্তর: ক. বুদ্ধি ও জ্ঞানের জন্য
২। ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ১২ কোটি ১৪ লাখ খ. প্রায় ১৫ কোটি
গ. ১৩ কোটি ১৪ লাখ ঘ. ১৩ কোটি ৯৩ লাখ
উত্তর: খ. প্রায় ১৫ কোটি
৩। দেশে আদমশুমারি সাধারণত কত বছর পর পর হয়?
ক. ৫ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছর
উত্তর: খ. দশ বছর
৪। নিচের কোনটি মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত নয়?
ক. খাদ্য খ. বস্ত্র গ. বাসস্থান ঘ. শিল্পবাণিজ্য
উত্তর: ঘ. শিল্পবাণিজ্য
৫। বাংলাদেশে গত ৪০ বছরে খাদ্য উত্পাদন কত গুণ বাড়িয়েছে?
ক. ৭ গুণ খ. ৮ গুণ গ. ৪ গুণ ঘ. ৩ গুণ
উত্তর: ঘ. ৩ গুণ
৬। মানুষের মৌলিক চাহিদা কোনটি?
ক. রাজনীতি খ. চিকিত্সা গ. যানবাহন ঘ. ভ্রমণ
উত্তর: খ. চিকিত্সা
৭। জনসংখ্যার হিসাব জানার জন্য একটি দেশে একটি নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোকের সংখ্যা গণনার ব্যবস্থাকে কী বলে?
ক. জনসংখ্যা খ. আদমশুমারি গ. জনমিতি ঘ. গণমিতি
উত্তর: খ. আদমশুমারি
৮। মানুষের প্রথম ও প্রধান মৌলিক চাহিদা কোনটি?
ক. কাপড় খ. থাকার জায়গা গ. খাদ্য ঘ. চিকিত্সা
উত্তর: গ. খাদ্য
৯। কিসের ফলে মাটি, পানি, বায়ু, গাছপালা ও প্রাণীর ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়?
ক. বাড়তি খাদ্য খ. বস্ত্র উত্পাদনে
গ. বাসস্থান তৈরি ঘ. বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরি
উত্তর: ঘ. বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরি
১০। প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ও আগাছানাশক ওষুধ ব্যবহার করা হয় কেন?
ক. জমির উর্বরতা বাড়াতে খ. কলকারখানা বাড়াতে
গ. অধিক মাত্রায় খাদ্যশস্য ও ফসলের জন্য
ঘ. কর্মসংস্থানের জন্য
উত্তর: গ. অধিক মাত্রায় খাদ্যশস্য ও ফসলের জন্য।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, মডেল স্কুল, ঢাকা