প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ১ নং প্রশ্ন থাকবে ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’। আজ দেওয়া হলো এরকম কিছু নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-১৪
১১। স্টিমার, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা ও অন্যান্য নৌযান থেকে নির্গত বর্জ্য—
ক. মাটি দূষিত করে খ. বায়ু দূষিত করে
গ. পানি দূষিত করে ঘ. বায়ু ও পানি দূষিত করে
উত্তর: গ. পানি দূষিত করে
১২। বেশি খাদ্যশস্য ও ফসল ফলানোর জন্য একই জমি বছরে একাধিকবার চাষ করার ফলে—
ক. জমি আগাছানাশক খ. জমির উর্বরতা নষ্ট হয়
গ. জমির উর্বরতা বাড়ে ঘ. কর্মসংস্থান
উত্তর: খ. জমির উর্বরতা নষ্ট হয়।
১৩। মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যাওয়ার জন্য দায়ী কোনটি?
ক. বায়ুদূষণ খ. পানিদূষণ গ. মাটিদূষণ ঘ. শব্দদূষণ
উত্তর: খ. পানিদূষণ
১৪। অপরিকল্পিতভাবে বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি করতে বনজঙ্গল কাটার ফলে কী হচ্ছে?
ক. জলজ প্রাণী হ্রাস খ. জীববৈচিত্র্য হ্রাস
গ. কার্বন ডাই-অক্সাইড হ্রাস ঘ. প্রচুর বৃষ্টিপাত
উত্তর: খ. জীববৈচিত্র্য হ্রাস
১৫। প্রতিটি দেশের জীববৈচিত্র্য হ্রাস পায় কেন?
ক. বাড়িঘর তৈরির জন্য খ. বনজঙ্গল ধ্বংসের জন্য
গ. স্কুলঘর নির্মাণের জন্য ঘ. রাস্তাঘাট তৈরির জন্য
উত্তর: খ. বনজঙ্গল ধ্বংসের জন্য
১৬। সম্পদের অভাব ও অধিক জনসংখ্যার কারণে কোনটি ব্যাহত হচ্ছে?
ক. ফসল উত্পাদন খ. শিল্পকারখানা
গ. শিক্ষা ও কর্মসংস্থানের সৃষ্টি ঘ. রাস্তাঘাট নির্মাণ
উত্তর: গ. শিক্ষা ও কর্মসংস্থানের সৃষ্টি
১৭। সম্পদের সীমাবদ্ধতা ও স্থানের অপ্রতুলতা কাটিয়ে ওঠার একমাত্র পথ কোনটি?
ক. জীববৈচিত্র্যতা রক্ষা খ. গাছপালা না কাটা
গ. বিজ্ঞান ও প্রযুক্তির অধিকতর চর্চা
ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো।
উত্তর: গ. বিজ্ঞান ও প্রযুক্তির অধিকতর চর্চা
১৮। মাটিদূষণ কিভাবে রোধ করা যায়?
ক. অধিক মাত্রায় খাদ্যশস্য ফলিয়ে
খ. রাসায়নিক সার ব্যবহার করে
গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে
ঘ. কীটনাশক বেশি ব্যবহার করে।
উত্তর: গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে।
১৯। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে কৃষিক্ষেত্রে সম্ভব হয়েছে-
ক. কর্মসংস্থান খ. উত্পাদন বৃদ্ধি
গ. শিল্প-কারখানা নির্মাণ ঘ. হাট-বাজার নির্মাণ।
উত্তর: খ. উত্পাদন বৃদ্ধি (শেষ)।
আগামীকাল থেকে শূন্যস্থান পূরণ ছাপা হবে
শিক্ষক, মডেল স্কুল, ঢাকা