প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’। আজ দেওয়া হলো নির্বাচিত শূন্যস্থান পূরণ।

অধ্যায়-৩
১. — জন্য পানি অবশ্য প্রয়োজনীয়।
উত্তর: জীবনের
২. উদ্ভিদ মাটি থেকে — উপাদান শোষণ করে।
উত্তর: পানি ও পুষ্টি
৩. পানি খাদ্যকে তার — ভেঙে ফেলতে সাহায্য করে।
উত্তর: উপাদানে
৪. মানুষের শরীরে সঠিক — বজায় রাখতেও পানি দরকার।
উত্তর: তাপমাত্রা
৫. সূর্যতাপ নদী, পুকুর ও সমুদ্রের পানিকে — পরিণত করে।
উত্তর: জলীয় বাষ্পে
৬. জলীয় বাষ্প বায়ুমন্ডলের উপরে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র — পরিণত হয়।
উত্তর: পানিকণায়
৭. নদীর পানি প্রবাহিত হয়ে — পানিতে মেশে।
উত্তর: সমুদ্রের
৮. পৃথিবীতে পানি এক উত্স থেকে অন্য উেস — ঘোরে।
উত্তর: চক্রাকারে
৯. বায়ুতে সব সময় কিছু পরিমাণ — থাকে। উত্তর: বাষ্প
১০. টলটলে পুকুরের পানিও — হতে পারে। উত্তর: দূষিত
১১. — পানি সাধারণত নিরাপদ।
উত্তর: নলকূপের
১২. আমাদের দেশে কিছু কিছু নলকূপের পানিতে — নামক বিষাক্ত পদার্থ মিশে আছে।
উত্তর: আর্সেনিক
১৩. — দিয়ে চিহ্নিত নলকূপগুলোয় আর্সেনিক আছে।
উত্তর: লাল রং
১৪. আর্সেনিক একটি — পদার্থ।
উত্তর: বিষাক্ত
১৫. আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করা —।
উত্তর: যাবে না
১৬. কলকারখানার — পানিতে ফেললে পানি দূষিত হয়।
উত্তর: বর্জ্য পদার্থ
১৭. মাটির নিচে আর্সেনিকের — থাকে।
উত্তর: খনিজ
১৮. পানি মানুষের —জন্য আবশ্যক।
উত্তর: জীবনের।
১৯. আর্সেনিকোসিস রোগ — নয়।
উত্তর: সংক্রামক।
২০. আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে — রোগ হয়।
উত্তর: আর্সেনিকোসিস।
২১. পানিতে — দিলে পানি জীবাণুমুক্ত হয়।
উত্তর: ফিটকিরি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মডেল স্কুল, ঢাকা