প্রাথমিক বিজ্ঞান

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’। আজ দেওয়া হলো নির্বাচিত শূন্যস্থান পূরণ।
অধ্যায়-৩
২২. পানি ফুটতে শুরুর পর আরও—মিনিট তাপ দিলে জীবাণু মারা যায়।
উত্তর: ২০
২৩. দূষিত পানি জীবনের জন্য খুব —।
উত্তর: ক্ষতিকর
২৪. — পরিমাণ মতো মিশিয়ে পানি জীবাণুমুক্ত করা হয়।
উত্তর: ফিটকিরি
২৫. বিভিন্ন উপায়ে পানিকে — করা যায়।
উত্তর: শোধন
২৬. খাদ্য — জন্য পানি মাধ্যম হিসেবে কাজ করে।
উত্তর: পরিপাকের
২৭. বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে — পানির সাথে মেশে।
উত্তর: নদীর
২৮. নদীর পানি সবশেষে—গিয়ে মেশে।
উত্তর: সমুদ্রে
২৯. জলীয় বাষ্প থেকে —তৈরি হয়।
উত্তর: বৃষ্টি ও শিশির
৩০. —কারণে আর্সেনিক দূষণ হয়ে থাকে।
উত্তর: প্রাকৃতিক।
অধ্যায়-৪
১. আমাদেরকে চারদিক থেকে ঘিরে আছে—।
উত্তর: বায়ু
২. অক্সিজেন মানুষের গ্রহণ করা খাদ্য ভেঙে— উত্পাদন করে।
উত্তর: শক্তি
৩. শ্বাসকষ্টের রোগীদের জন্য অনেক সময় সিলিন্ডার থেকে— দেওয়া হয়।
উত্তর: অক্সিজেন
৪. রান্নার চুলা থেকে বিষাক্ত—উত্পন্ন হয়।
উত্তর: কার্বন মনোক্সাইড
৫. ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর—ব্যবহার করা হয়।
উত্তর: নাইট্রোজেন।
৬. মাটিকণার ফাঁকে ফাঁকে— থাকে।
উত্তর: বায়ু
৭. অক্সিজেন ছাড়া— জ্বলে না।
উত্তর: আগুন
৮. পর্বতের চূড়ায়— পরিমাণ কম থাকে।
উত্তর: অক্সিজেনের
৯. গাছের বৃদ্ধির জন্য— সার দেওয়া হয়।
উত্তর: ইউরিয়া
১০. অগ্নিনির্বাপক যন্ত্রে—গ্যাস বিদ্যমান থাকে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
১১. কার্বন মনোক্সাইড একটি — গ্যাস।
উত্তর: বিষাক্ত
১২. কয়লা পোড়ালে বায়ুতে— অক্সাইড উত্পন্ন হয়। উত্তর: সালফারের
১৩. এসিডযুক্ত বৃষ্টি সকল জীবের জন্য—।
উত্তর: ক্ষতিকর
১৪. বোতলে কোমল পানীয়ের সঙ্গে উচ্চচাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো হয়।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
১৫. কোমল পানীয়ের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশানোর কারণে—স্বাদ পাওয়া যায়।
উত্তর: ঝাঁজালো।
১৬. যানবাহনের কালো ধোঁয়া—দূষিত করে।
উত্তর: বায়ু
১৭. কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুর চেয়ে—।
উত্তর: ভারী
১৮. —ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা যায়।
উত্তর: বায়ু প্রবাহকে।
১৯। বায়ুর আবরণকে বলে —।
উত্তর: বায়ুমণ্ডল।
২০। আমরা জ্বালানি পুড়িয়ে — উত্পাদন করি।
উত্তর: বিদ্যুত্।
২১। পানির নিচে আমরা — করতে পারি না।
উত্তর: শ্বাসগ্রহণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, মডেল স্কুল, ঢাকা