প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নং প্রশ্ন থাকবে ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো’।

অধ্যায়-৫
১. বিদ্যুত্ চমকানোর পেছনে — কাজ করে। উত্তর: তড়িত্ শক্তি
২. সাইকেল চালাতে — কাজ করে।
উত্তর: পেশি শক্তি
৩. বৈদ্যুতিক বাতি জ্বালালে — রূপান্তরিত হয়।
উত্তর: তড়িত্ শক্তি আলোক শক্তিতে
৪. শক্তি — করা যায় না।
উত্তর: সৃষ্টি বা ধ্বংস
৫. পদার্থ—দিয়ে গঠিত।
উত্তর: পরমাণু
৬. তাপ দিলে পদার্থের—পরিবর্তন ঘটে। উত্তর: দশা বা অবস্থার
৭. কঠিন দশায় পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে—থাকে।
উত্তর: সাজানো
৮. কাজ করার সামর্থ্যকে — বলে।
উত্তর: শক্তি
৯. শক্তি হচ্ছে পরিবর্তনের—।
উত্তর: সংঘটক বা এজেন্ট
১০. কয়লা ও হীরা উভয়ই—দিয়ে তৈরি। উত্তর: কার্বন
১১. আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি লক্ষ হলো পদার্থের—জানা।
উত্তর: বৈশিষ্ট্য
১২. আলো—পদ্ধতিতে সঞ্চারিত হয়।
উত্তর: বিকিরণ।

অধ্যায়-৬
১. সুস্থ সবল দেহের জন্য — গ্রহণ করা প্রয়োজন।
উত্তর: সুষম খাদ্য।
২. বয়স ও কাজ করার ধরন অনুযায়ী দেহের — ভিন্ন হয়। উত্তর: চাহিদা।
৩. ছোট ও বড় সকলেরই সুষম খাদ্য —। উত্তর: প্রয়োজন।
৪. অতিরিক্ত খাদ্যগ্রহণে দেহ — হয়ে পড়ে। উত্তর: ভারী।
৫. দেহের চাহিদা মিটানোর জন্য খাদ্যের — উপাদানই পরিমাণমতো দরকার। উত্তর: ৬টি।
৬. দেহের বিভিন্ন কাজের জন্য — পরিমাণ বেশি লাগে। উত্তর: পানির।
৭. খাদ্যের প্রধান উপাদান — টি।
উত্তর: ৩। ৮. সব খাদ্যসামগ্রী বছরের — পাওয়া যায় না।
উত্তর: সব সময়।
৯. মাছ, মাংসতে পানি বেশি থাকায় — শুকিয়ে সংরক্ষণ করা যায় না।
উত্তর: রোদে।
১০. মাছ, মাংস, ফল — সংরক্ষণ করা যায়। উত্তর: ফ্রিজে।
১১. — পদ্ধতি নানা রকমের হয়।
উত্তর: বৈজ্ঞানিক।
১২. বরফ জমানো ঠান্ডায় খাদ্যে — জন্মায় না। উত্তর: জীবাণু।
অধ্যায়-৭
১। আমাদের চারপাশে বিভিন্ন — ছড়িয়ে আছে।
উত্তর: রোগজীবাণু।
২। রোগজীবাণু — চোখে দেখা যায় না। উত্তর: খালি।
৩। কিছু রোগজীবাণু — মাধ্যমে ছড়ায়। উত্তর: পানির।
৪। আমাদের জীবনে — অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর: পানি।
৫। পানি যদি — না হয় তবে এর মাধ্যমে কিছু রোগ ছড়ায়।
উত্তর: নিরাপদ।
৬। বায়ুবাহিত রোগ —।
উত্তর: বসন্ত।
৭। যক্ষ্মা প্রতিরোধের জন্য শিশুকে — টিকা দিতে হয়। উত্তর: বিসিজি।
৮। সোয়াইন ফ্লু একটি — রোগ।
উত্তর: সংক্রামক।
৯। — মশার কামড়ে গোদ রোগ হয়। উত্তর: কিউলেক্স।
১০। এনোফিলিস জাতীয় — কামড়ে ম্যালেরিয়া হয়। উত্তর: স্ত্রী মশার।
১১। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে — থাকতে হবে।
উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্ন।
১২। হাঁচি-কাশি হলে মুখ — দিয়ে ঢাকতে হবে। উত্তর: রুমাল।

অধ্যায়-৮
১. সূর্য একটি —। উত্তর: নক্ষত্র।
২. সূর্যের মতো অসংখ্য নক্ষত্র আছে —। উত্তর: ছায়াপথে।
৩. বিজ্ঞান চর্চার নির্দিষ্ট কোনো — নেই।
উত্তর: পদ্ধতি।
৪. — প্রধান উপায় হলো পর্যবেক্ষণ ও পরীক্ষা করা।
উত্তর: আবিষ্কারের।
৫. আমাদের নিকটতম নক্ষত্র হলো —। উত্তর: সূর্য।
৬. — পরিবর্তন ঘটছে সূর্যের জন্য।
উত্তর: দিনরাত্রির।
৭. সূর্য থেকে আমাদের প্রয়োজনীয় সব — পাচ্ছি। উত্তর: শক্তি।
৮. সূর্য একটি বিশাল —।
উত্তর: গ্যাসপিণ্ড।
৯. চাঁদ পৃথিবীর চেয়ে অনেক —।
উত্তর: ছোট।
১০. পৃথিবী আপন অক্ষের উপরে দিনে — পাক খায়।
উত্তর: একবার।
১১. পৃথিবীতে দিন ও রাত্রি হয় — গতির ফলে।
উত্তর: আহ্নিক।
১২. যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তা —।
উত্তর: উপবৃত্তাকার।
১৩. পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এক পাশে একটু —।
উত্তর: হেলে।
১৪. পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে — ডিগ্রি কোণ করে আছে।
উত্তর: ৬৬।
১৫. সূর্যের আলো একসঙ্গে চাঁদের — আলোকিত করে।
উত্তর: অর্ধেকটা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মডেল স্কুল, ঢাকা