অধ্যায় ৬
শূন্যস্থান পূরণ
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।
উত্তর: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী জমাতে বাধা দেয়।
উত্তর: খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জমাতে বাধা দেয়।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণ রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে।
উত্তর: খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে।
প্রশ্ন: অপুষ্টির কারণে শিশুর স্বাভাবিক ও বাধাগ্রস্ত হয়।
উত্তর: অপুষ্টির কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।
প্রশ্ন: আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে।
উত্তর: আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
প্রশ্ন: খাবার সংরক্ষণে ব্যবহৃত হয় নামের রাসায়নিক পদার্থ।
উত্তর: খাবার সংরক্ষণে ব্যবহৃত হয় ফরমালিন নামের রাসায়নিক পদার্থ।
প্রশ্ন: ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে অকার্যকর হয়ে যেতে পারে।
উত্তর: ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক অকার্যকর হয়ে যেতে পারে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল