প্রাথমিক বিজ্ঞান | প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিজ্ঞান

অধ্যায় ৭

শূন্যস্থান পূরণ

প্রশ্ন: রোগাক্রান্ত হলে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।

উত্তর: নিরাপদ

প্রশ্ন: সংক্রামক রোগ মাধ্যমে হয়ে থাকে।

উত্তর: জীবাণুর

প্রশ্ন: রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যেসব রোগের সংক্রমণ হয়,

সেগুলোই রোগ।

উত্তর: ছোঁয়াচে।

প্রশ্ন: যেসব রোগ পানির মাধ্যমে বিস্তার লাভ করে, তাই পানিবাহিত রোগ।

উত্তর: দূষিত

প্রশ্ন: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে।

উত্তর: মানসিক

প্রশ্ন: মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি বছর বয়সে শুরু হয়।

উত্তর: ৮ থেকে ১৩

প্রশ্ন: ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধি বছর বয়সে শুরু হয়।

উত্তর: ৯ থেকে ১৫

প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের ওজন পায়।

উত্তর: বৃদ্ধি

প্রশ্ন: কুকুরের কামড়ে রোগ ছড়ায়।

উত্তর: জলাতঙ্ক

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখো।

উত্তর: নিচের কয়েকটি উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—

১. সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা

২. হাত জীবাণুমুক্ত রাখা।

৩. পচা-বাসি খাবার গ্রহণ না করা

৪. হাঁচি-কাশির সময় রুমাল বা হাতের কনুই দিয়ে মুখ ঢাকা।

৫. চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।

প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?

উত্তর: বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ, যা রোগীর হাঁচি-কাশি কাপড় চোপড় বা কথা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। হাম, বসন্ত ইত্যাদি বায়ুবাহিত রোগ।

প্রশ্ন: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কী কী?

উত্তর: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিচে দেওয়া হলো।

১. হাত জীবাণুমুক্ত রাখা

২. নিরাপদ পানি পান করা

৩. শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করা

৪. সুষম খাবার খাওয়া।

প্রশ্ন: সংক্রামক রোগের কারণ কী?

উত্তর: সংক্রামক রোগের কারণগুলো নিচে দেওয়া হলো:

১. সংক্রামিত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হতে পারে

২. সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র, যেমন গ্লাস, প্লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সংক্রমিত হতে পারে

৩. মশার মাধ্যমে সংক্রমণ হতে পারে।

প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে?

উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করব।