অধ্যায় ১
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ ও ইগল একই রকম, তা ব্যাখ্যা করো।
উত্তর: সাপ খায় খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী। আবার ইগল খায় সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী।
তাই বলা যায়, খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল উভয়ই খাদক এবং এরা প্রাণী-জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল একই রকম।
প্রশ্ন: জীব কীভাবে বায়ুর ওপর নির্ভরশীল, তা ব্যাখ্যা করো।
উত্তর: বায়ু ছাড়া প্রাণী একমুহূর্ত বাঁচতে পারে না। উদ্ভিদও বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বেঁচে থাকে। পানির জীব ও পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে বায়ুর ওপর জীব নির্ভরশীল।
প্রশ্ন: তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন?
উত্তর: বেঁচে থাকার জন্য উদ্ভিদের দরকার মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো। ঘরের ভেতরে রাখা গাছটি সূর্যের আলো ও পর্যাপ্ত বায়ু পাচ্ছিল না, তাই বন্ধুরা এটিকে জানালার পাশে রাখার পরামর্শ দিল, যাতে গাছটি সূর্যের আলো পায় এবং তাহলে গাছটি সতেজ হয়ে উঠবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল