অধ্যায় ২
প্রশ্ন: বায়ুদূষণের ফলে কী হয়?
উত্তর: বায়ুদূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় ও অ্যাসিড বৃষ্টি হয়। এ ছাড়া মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন: পরিবেশদূষণের প্রধান উৎস কী?
উত্তর: পরিবেশদূষণের প্রধান উৎস হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
প্রশ্ন: অ্যাসিড বৃষ্টি কীভাবে তৈরি হয়?
উত্তর: কলকারখানার ধোঁয়া থেকে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়।
প্রশ্ন: বায়ুদূষণের কারণে মানুষের কী কী ধরনের রোগ হয়?
উত্তর: বায়ুদূষণের কারণে মানুষের ক্যানসার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হয়।
প্রশ্ন: বায়ুদূষণের প্রধান কারণ কী?
উত্তর: যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুদূষণের প্রধান কারণ।
প্রশ্ন: বায়ুদূষণ কাকে বলে?
উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
প্রশ্ন: তুমি পানির অপচয় কীভাবে রোধ করবে?
উত্তর: পানির অপচয় রোধ করার জন্য কাজ শেষে আমি পানির কল বন্ধ করে রাখব।
প্রশ্ন: বিদ্যুৎ অপচয় কীভাবে রোধ করা সম্ভব?
উত্তর: কাজ শেষ হলে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি।
প্রশ্ন: মাটিদূষণের দুটি কারণ লেখো।
উত্তর: মাটিদূষণের দুটি কারণ হলো—
১. কৃষিকাজে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার ।
২. গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য।
প্রশ্ন: শব্দদূষণ মানুষের কী কী ধরনের সমস্যা সৃষ্টি করে?
উত্তর: শব্দদূষণ মানুষের অবসন্নতা, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত সৃষ্টি, কর্মদক্ষতা হ্রাস প্রভৃতি সমস্যার সৃষ্টি করে।
প্রশ্ন: শব্দদূষণের দুটি উৎসের নাম লেখো।
উত্তর: শব্দদূষণের দুটি উৎসের নাম হলো—
১. বিনা প্রয়োজনে হর্ন বাজানো ও
২. উচ্চশব্দে গান বাজানো।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণ কী?
উত্তর: প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হলো পরিবেশ সংরক্ষণ।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের দুটি উপায় লেখো।
উত্তর: পরিবেশ সংরক্ষণের দুটি উপায় হলো—
১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করা ও
২. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
প্রশ্ন: প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের তিনটি উপায় লেখো।
উত্তর: প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের তিনটি উপায় হলো—
১. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে,
২. প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার করে ও
৩. প্রাকৃতিক সম্পদের রিসাইকেল করে।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় কী?
উত্তর: পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় হচ্ছে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।
অধ্যায় ৩
প্রশ্ন: পানিচক্র কী?
উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তা-ই পানিচক্র।