প্রধান শিক্ষক, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা রইল। আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করা হলো। অধ্যায়-৩ ৪। মাছ, ব্যাঙ, সাপ, পাখি ও কুকুরের — আছে।উত্তর: মাছ, ব্যাঙ, সাপ, পাখি ও কুকুরের মেরুদণ্ড আছে।৫। মৌমাছির মৌচাক থেকে আমরা — ও —পাই।উত্তর: মৌমাছির মৌচাক থেকে আমরা মধু ও মোম পাই।৬। ব্যাঙ — শ্রেণীভুক্ত প্রাণী।উত্তর: ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী।৭। উটপাখি ও পেঙ্গুইন পাখি — পারে না।উত্তর: উটপাখি ও পেঙ্গুইন পাখি উড়তে পারে না।৮। ব্যাঙের বাচ্চাকে — বলে।উত্তর: ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে।৯। বাদুড় একটি — প্রাণী।উত্তর: বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী।১০। চিংড়ি কিন্তু মাছ নয়, একটা — প্রাণী।উত্তর: চিংড়ি কিন্তু মাছ নয়, একটা অমেরুদণ্ডী প্রাণী। অধ্যায়-৪ ১। মুখে, ঠোঁটে ঘা ইত্যাদি রোগ — এর অভাবে হয়।উত্তর: মুখে, ঠোঁটে ঘা ইত্যাদি রোগ ভিটামিন বি-এর অভাবে হয়।২। ভিটামিন ‘কে’ — বাঁধতে সাহায্যে করে।উত্তর: ভিটামিন ‘কে’ রক্ত জমাট বাঁধতে সাহায্যে করে।৩। ভিটামিন ‘ডি’র অভাবে শিশুদের — নামক রোগ হয়।উত্তর: ভিটামিন ‘ডি’র অভাবে শিশুদের রিকেটস নামক রোগ হয়।৪। সামুদ্রিক মাছে প্রচুর — আছে।উত্তর: সামুদ্রিক মাছে প্রচুর আয়োডিন আছে।৫। আয়োডিনের অভাবে — রোগ হয়।উত্তর: আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।৬। স্নেহ জাতীয় খাদ্য ও শর্করার মতো — জোগায়।উত্তর: স্নেহ জাতীয় খাদ্য ও শর্করার মতো শক্তি জোগায়।৭। আমাদের প্রতিদিন কাঁচা-পাকা — ও — খাওয়া দরকার।উত্তর: আমাদের প্রতিদিন কাঁচা-পাকা ফল ও সবজি খাওয়া দরকার।৮। পানি কম পান করলে — হয়।উত্তর: পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য হয়।৯। ভিটামির ‘ই’-এর অভাবে — দেখা দেয়।উত্তর: ভিটামির ‘ই’-এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়।১০। খাবারে সব রকম উপাদান পরিমাণমতো থাকলে তা —।উত্তর: খাবারে সব রকম উপাদান পরিমাণমতো থাকলে তা সুষম খাবার। অধ্যায়-৫ ১। জটিল অস্ত্রোপচারে — ব্যবহার করা হয়।উত্তর: জটিল অস্ত্রোপচারে লেজার বা বিশেষ রশ্মি ব্যবহার করা হয়।২। যক্ষ্মার টিকাকে — বলে।উত্তর: যক্ষ্মার টিকাকে বিসিজি বলে।৩। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন — ও — স্থানান্তর সম্ভব।উত্তর: আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন হূিপণ্ড ও কিডনি স্থানান্তর সম্ভব।৪। প্রকৃতি ও পরিবেশের ওপর মানুষের আধিপত্যের মূল চাবিকাঠি হচ্ছে — ও —।উত্তর: প্রকৃতি ও পরিবেশের ওপর মানুষের আধিপত্যের মূল চাবিকাঠি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি।৫। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়ম মেনে চলা — প্রধান উপায়।উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়ম মেনে চলা সুস্থ থাকার প্রধান উপায়।৬। টিউবওয়েলের পানি — নিরাপদ।উত্তর: টিউবওয়েলের পানি পান করা নিরাপদ।৭। গোল কৃমি মানুষের — বাস করে।উত্তর: গোল কৃমি মানুষের অন্ত্রে বাস করে।৮। কাঁচা ফল ও সবজি খুব ভালোভাবে — খেতে হবে।উত্তর: কাঁচা ফল ও সবজি খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে।৯। জন্ডিস একটা — রোগ।উত্তর: জন্ডিস একটা পানিবাহিত রোগ।পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল