প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা রইল। আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করা হলো। অধ্যায়-১০ ১৪। বিষুব রেখা বরাবর স্থানসমূহে সূর্য সারা বছর প্রায় — কিরণ দেয়।উত্তর: বিষুব রেখা বরাবর স্থানসমূহে সূর্য সারা বছর প্রায় খাড়াভাবে কিরণ দেয়।১৫। ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে — বলে।উত্তর: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।১৬। বায়ুমণ্ডলের চাপ বায়ুস্তম্ভের — -এর ওপর নির্ভর করে।উত্তর: বায়ুমণ্ডলের চাপ বায়ুস্তম্ভের ওজন-এর ওপর নির্ভর করে।১৭। বেশি তাপের ফলে বায়ুর — এবং কম তাপের জন্য — সৃষ্টি হয়।উত্তর: বেশি তাপের ফলে বায়ুর নিম্নচাপ এবং কম তাপের জন্য উচ্চচাপ সৃষ্টি হয়।১৮। বায়ুপ্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে আমরা — বলি।উত্তর: বায়ুপ্রবাহের গতি খুব বেড়ে গেলে তাকে আমরা ঝড় বলি।১৯। বায়ুচাপের পার্থক্যের দরুন — সৃষ্টি হয়।উত্তর: বায়ুচাপের পার্থক্যের দরুন বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।২০। বায়ুপ্রবাহের প্রধান কারণ — তাপ।উত্তর: বায়ুপ্রবাহের প্রধান কারণ সূর্যের তাপ।২১। পৃথিবীর অঞ্চল ভেদে — তফাত্ হয়।উত্তর: পৃথিবীর অঞ্চল ভেদে জলবায়ু তফাত্ হয়।২২। জলীয় বাষ্প বায়ুর চেয়ে —।উত্তর: জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা।২৩। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠে গেলে — কমে যায়।উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠে গেলে বায়ুচাপ কমে যায়।২৪। অন্যান্য পদার্থের মতো বায়ুর —ও — আছে।উত্তর: অন্যান্য পদার্থের মতো বায়ুর ভর ও ওজন আছে। অধ্যায়-১১ ১। আবহাওয়া কোনো একটি স্থানের—ওপর নির্ভর করে।উত্তর: আবহাওয়া কোনো একটি স্থানের দিনের অবস্থার ওপর নির্ভর করে।২। — হলো কোনো স্থানের ওপর কয়েক বছরের আবহাওয়ার গড় ফল।উত্তর: জলবায়ু হলো কোনো স্থানের ওপর কয়েক বছরের আবহাওয়ার গড় ফল।৩। বিষুবরেখায়—সারা বছর প্রায় খাড়াভাবে পড়ে।উত্তর: বিষুবরেখায় সূর্যরশ্মি সারা বছর প্রায় খাড়াভাবে পড়ে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল