শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাগণিত \ সময়-২ ঘণ্টা \ পূর্ণমাণ-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ১ ও ১৪ নং প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দাও।]১। সংক্ষেপে উত্তর দাও: ১×১০=১০ক) ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হয়? খ) নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখ। গ) ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ৪টি পেনসিলের দাম কত?ঘ) গড় নির্ণয়ের সূত্রটি লেখ। ঙ) গ.সা.গু-এর পূর্ণ বাক্যটি লেখ। চ) সম্পর্ক প্রতীকগুলো লেখ। ছ) দুটি মিশ্র ভগ্নাংশ লেখ। জ) যেকোনো পূর্ণ সংখ্যাকে কত হরবিশিষ্ট ভগ্নাংশের আকারে লেখা যায়? ঝ) ৩/৪ এর বিপরীত ভগ্নাংশটি লেখ। ঞ) কোনো ভগ্নাংশ × ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = কত? ২। আবদুল লতিফের ৬২১৩৪৫ টাকা ছিল। তিনি ওই টাকা থেকে বড় মেয়েকে ৮৫৯২৪ টাকা, ছোট মেয়েকে ৮৪৭৯০ টাকা ও ছেলেকে বড় মেয়ে অপেক্ষা ৯৮৩০ টাকা বেশি দিলেন। বাকি টাকা স্ত্রীকে দিলেন। তাঁর স্ত্রী কত টাকা পাবেন? ১০৩। এক ব্যক্তির দৈনিক আয় ২৭৫ টাকা। এক বছরে তাঁর আয় কত হবে? [১ বছর=৩৬৫ দিন] ১০৪। ১৪০ টাকা করে প্রতিজনকে দিলে ১০৫০০ টাকা খরচ হয়। কতজন লোককে এ টাকা দেওয়া যাবে? ১০৫। দুটি সংখ্যার গুণফল ৬২৭২ একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, অপর সংখ্যাটি কত? ১০ ৬। একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য আছে। যদি ছাত্রবাসে আরও ১০ জন নতুন ছাত্র যোগ দেয়, তবে ওই খাদ্যে তাদের কত দিন চলবে? ১০৭। সরল কর:[৩৬{২+২৮(৪+১২৪)}]৬ ১০৮। তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৬ বছর। মাতার বয়স ৩৪ হলে, পিতার বয়স কত? ১০৯। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ১০১০। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৭, ২১২ ও ৪৫২ কে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে? ১০১১। জলিল মিয়ার নিকট ২০০ টাকা ছিল। তিনি তাঁর টাকার ২/৫ অংশ কামালকে এবং ১/৪ অংশ মুকুলকে দিলেন। তাঁর নিকট আর কত টাকা রইল? ১০১২। মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৭৭ এবং পরিবেশ পরিচিত সমাজে ৭৩ নম্বর পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে? ১০১৩। ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৫৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে, একটি টেবিলের মূল্য কত? ১০১৪। (ক) একটি সমকোণী ত্রিভুজ আঁক। সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাপের যোগফল নির্ণয় কর। ২+২=৪(খ) চিত্রসহ সংজ্ঞা লিখ (যেকোনো দুটি): ৩×২=৬পূরক কোণ, বর্গ, সামান্তরিক।# আগামীকালের প্রস্তুতি যাচাই: ইংরেজি।