প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল।‘বীরশ্রেষ্ঠ’ বীরত্বের জন্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উপাধি। তোমরা নিশ্চয়ই জানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অগণিত মানুষ প্রাণ দিয়েছেন, তাঁদের মধ্যে সাতজন সাহসী সৈনিক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি লাভ করেন। এই সাতজন শহীদ বীর সৈনিকের একজন হলেন সিপাহি মোস্তফা কামাল। তাঁর জন্ম ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার হাজীপুর গ্রামে। ২০ বছর বয়সে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের যেসব সৈনিক বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন, তিনি তাঁদের একজন। আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত তাঁর বীরত্বের কথা নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে। এবার এসো, এই রচনা থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখ।প্রতিরোধ, কমান্ডার, নিরাপত্তা, স্বস্তি, নির্বিঘ্নে, অবধারিত, নাজুক, নারাজ, তোড়ে। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থপ্রতিরোধ বাধা দেওয়া।কমান্ডার অধিনায়ক। নিরাপত্তা নিরাপদ অবস্থা। স্বস্তি উদ্বেগমুক্ত অবস্থা।নির্বিঘ্নে নিরাপদে।অবধারিত নিশ্চিত।নাজুক জটিল।নারাজ অসম্মত।তোড়ে স্রোতের বেগে।প্রশ্ন: বাক্য রচনা করো।হতবিহ্বল, আকস্মিকতা, পরিখা, হাবিলদার, আত্মপ্রত্যয়ী, প্লাটুন।উত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাহতবিহ্বল— শত্রুর আক্রমণের আকস্মিকতায় যোদ্ধারা হতবিহ্বল হয়ে পড়লেন।আকস্মিকতা— শত্রুর আক্রমণের আকস্মিকতায় সৈন্যরা দিশেহারা হয়ে পড়লেন।পরিখা— সৈন্যরা পরিখার মধ্যে থেকে গুলি চালাচ্ছেন।হাবিলদার— হাবিলদারের নেতৃত্বে সিপাহিরা জায়গাটা পাহারা দিচ্ছেন।আত্মপ্রত্যয়ী— খেলাধুলা পরিচালনায় কার্জন যথেষ্ট আত্মপ্রত্যয়ী।প্লাটুন— সেনা অধিনায়ক যুদ্ধক্ষেত্রে আরও কয়েক প্লাটুন সৈন্য পাঠালেন।প্রশ্ন: উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ কর।(ক) সৈন্যদের — আসলে দুর্ভেদ্য দুর্গ(খ) কিছুটা — নিঃশ্বাস পড়ল দরুইন নিরাপত্তা ঘাঁটিতে।(গ) সারা সকাল — কাটল। (ঘ) কিন্তু — হটতে হলেও কিছুটা সময় দরকার। (ঙ) তার গুলির — তারা আর সামনে এগোতে পারছে না। উত্তর: (ক) সৈন্যদের মনোবলই আসলে দুর্ভেদ্য দুর্গ। (খ) কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়ল দরুইন নিরাপত্তা ঘাঁটিতে।(গ) সারা সকাল নির্বিঘ্নে কাটল। (ঘ) কিন্তু পিছু হটতে হলেও কিছুটা সময় দরকার। (ঙ) তাঁর গুলির তোড়ে তারা আর সামনে এগোতে পারছে না।প্রশ্ন: পাঠ অনুসরণে নিম্নলিখিত ঘটনার পাশে তারিখবাচক শব্দ লেখ: (ক) পাকিস্তানি বাহিনীর কুমিল্লায় প্রবেশ—১৬ এপ্রিল।(খ) দরুইন গ্রামে হানাদার বাহিনীর গোলাবর্ষণ—১৭ এপ্রিল।(গ) মোস্তফা কামালের শাহাদাত বরণ—১৮ এপ্রিল। প্রশ্ন: আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লেখ:(ক) শহীদ দিবস—২১ ফেব্রুয়ারি।(খ) স্বাধীনতা দিবস—২৬ মার্চ। (গ) বাংলা নববর্ষ—১ বৈশাখ।(ঘ) শহীদ বুদ্ধিজীবী দিবস—১৪ ডিসেম্বর। (ঙ) বিজয় দিবস—১৬ ডিসেম্বর। প্রশ্ন: পাস্তািনি হানাদার বাহিনীর বিরুদ্ধে কাঁরা কোথায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন?উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সর্বত্র মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তেমনি একটি প্রতিরোধ ছিল ১৯৭১ সালের এপ্রিল মাসে। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আাাসছিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আমাদের মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল। মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে আশুগঞ্জে, উজানীশ্বরে আর এন্ডারসন খালের পাড়ে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তুলেছিল।প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে কোথায় কোথায় প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলা হয়? উত্তর: পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসতে থাকে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিবাহিনী ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে গড়ে তোলে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি। ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে এই ঘাঁটি তিনটি গড়ে তোলা হয় আশুগঞ্জে, উজানীশ্বরে আর এন্ডারসন খালের পাড়ে।