ফকিরাপুল সর. প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৬ সঠিক প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সঠিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।১। কোনটি বিদ্যুৎ পরিবাহী? ক. শুকনা কাঠ খ. শুকনা বাঁশ গ. স্পঞ্জের স্যান্ডেল ঘ. মানুষের দেহ।উত্তর: ঘ. মানুষের দেহ।২. তড়িতাহত ব্যক্তিকে অন্য কেউ কেন স্পর্শ করবে না? ক. সেও তড়িতাহত হবে খ. তড়িতাহত ব্যক্তি মারা যাবে গ. তড়িতাহত ব্যক্তি ভয় পাবে ঘ. তড়িতাহত ব্যক্তি তাকে জড়িয়ে ধরবে। উত্তর: ক. সেও তড়িতাহত হবে।৩. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?ক. দুটি খ. তিনটি গ. একটি ঘ. চারটিউত্তর: ক. দুটি। ৪. বিদ্যুতায়িত বস্তুটি থেকে তড়িতাহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আলাদা করার জন্য কী করতে হবে? ক. জাপটে ধরতে হবে খ. মেইন সুইচ বন্ধ করে দিতে হবে গ. টেনে নামাতে হবে ঘ. লোকজন ডাকতে হবে।উত্তর: খ. মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।৫. গ্রীষ্ম ও বর্ষাকালে গ্রামাঞ্চলে কিসের উপদ্রব বাড়ে?ক. মাছের খ. ব্যাঙের গ. সাপের ঘ. মানুষের।উত্তর: গ. সাপের। প্রশ্ন: শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১. বড় কোনো দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।উত্তর: বড় কোনো দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়—‘অশুদ্ধ’।২. ছোটখাটো দুর্ঘটনায় কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। উত্তর: ছোটখাটো দুর্ঘটনায় কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে—‘শুদ্ধ’।৩. হাড় ভাঙা জায়গায় কোনো মালিশ করা যাবে না।উত্তর: হাড় ভাঙা জায়গায় কোনো মালিশ করা যাবে না— ‘শুদ্ধ’।৪. সব ধরনের সাপ বিষধর সাপ।উত্তর: সব ধরনের সাপ বিষধর সাপ—‘অশুদ্ধ’।৫. ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে— সাপটি বিষধর ছিল।উত্তর: ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে— সাপটি বিষধর ছিল—‘শুদ্ধ’।৬. কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে স্পর্শ করতে হবে।উত্তর: কেউ যদি তড়িতাহত হয় তবে তাকে স্পর্শ করতে হবে—‘অশুদ্ধ’।৭. অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়।উত্তর: অনেক সময় তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হয়—‘শুদ্ধ’।