প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিতিঝিল, ঢাকাতুলনাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শেখ ফজলল করীম রচিত ‘তুলনা’ কবিতা নিয়ে আজকের আলোচ্য পাঠ। আমাদের জাগতিক চলার পথ সুন্দর করার জন্য জ্ঞানী ও মহৎ ব্যক্তির পরামর্শ একান্ত দরকার। জ্ঞানী ব্যক্তির দৃষ্টি অনুসরণ করে আমরাও মহৎ মনের অধিকারী হতে পারি। জ্ঞানীর দৃষ্টিতে পৃথিবীতেই সত্য, পাপপুণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। আর সবচেয়ে ঠান্ডা হচ্ছে, প্রীতিহীন হূদয়। জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হচ্ছে অভাববোধহীন তুষ্ট ব্যক্তির হূদয়।এই ছিল ‘তুলনা’ কবিতার মূলভাব। এবার এসো, পাঠসম্পৃক্ত কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। তারপর বাক্যরচনা ও প্রশ্নোত্তর।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।প্রবীণ, অন্বেষণে, নিষ্পাপ, অনল, ঈর্ষা, বহ্নিতাপ।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ প্রবীণ প্রাচীন।অন্বেষণে খোঁজে। নিষ্পাপ পাপশূন্যঅনল আগুন। ঈর্ষা পরশ্রীকাতরতা।বহ্নিতাপ আগুনের উত্তাপ।প্রশ্ন: নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করো।ভ্রমণ, মহাজন, জ্ঞানী, নিষ্পাপ, ঈর্ষা, গরীয়ান। উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা ভ্রমণ নৌকাভ্রমণ খুবই আনন্দদায়ক। মহাজন মহাজন ব্যক্তি সবার শ্রদ্ধার পাত্র। জ্ঞানী জ্ঞানী লোক সবার প্রিয়পাত্র। নিষ্পাপ শিশুরা ফুলের মতো নিষ্পাপ। ঈর্ষা ঈর্ষা করা ভালো নয়। গরীয়ান আল্লাহ গরীয়ান মহীয়ান। প্রশ্ন: প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো। ‘সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর’ উত্তর: আলোচ্য লাইনটি শেখ ফজলল করীম রচিত ‘তুলনা’ নামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে সত্যের স্বকীয়তা, সৌন্দর্য ও মহত্ত্বের চিরন্তন গুণের কথা বলা হয়েছে। সত্য কখনো চাপা থাকে না, সত্যকে হাজার চেষ্টা করেও ঢেকে রাখা যায় না। সত্য নিজগুণেই প্রকাশিত হয়ে পড়ে। সে জন্য যে ব্যক্তি সত্যনিষ্ঠ, তিনি কাউকে ভয় পান না। এ জন্যই বলা হয়, সত্যের শির সব সময় উন্নত। সত্য কারও কাছে মাথা নত করে না। সত্যই সুন্দর, সত্যই চির কল্যাণকর। তাই আমাদের জীবনে সত্যের স্থান সবকিছুর ওপরে। প্রশ্ন: আকাশের চেয়ে উচ্চতা কার বেশি? উত্তর: জাগতিক দৃষ্টিতে উচ্চতার প্রতীক হিসেবে আমরা আকাশকে প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বাস্তবতার আলোকে সত্যের উচ্চতা আকাশের চেয়ে বেশি। সত্য কখনো চাপা থাকে না। হাজার চেষ্টায়ও সত্যকে ঢেকে রাখা যায় না। শত মিথ্যার আবরণ দিয়ে ঢেকে রাখলেও সত্যকে লুকিয়ে রাখা যায় না। সত্য নিজগুণেই প্রকাশিত হয়। সে জন্য যে ব্যক্তি সত্যনিষ্ঠ, তিনি কাউকে ভয় পান না। এ জন্যই বলা হয়, সত্যের শির সব সময় উন্নত। সত্য কারও কাছে মাথা নত করে না। তাই স্বাভাবিক দৃষ্টিতে আকাশের উচ্চতা অনেক মনে হলেও জ্ঞানী লোকের দৃষ্টিতে সত্যের স্থান আকাশের চেয়ে অনেক উঁচু স্তরে অবস্থিত। প্রশ্ন: পৃথিবীর চেয়ে ওজনে ভারী কী? উত্তর: ‘তুলনা’ কবিতায় কবি শেখ ফজলল করীম ভারী জিনিস প্রসঙ্গে জ্ঞানী ব্যক্তির উক্তি চমৎকারভাবে উল্লেখ করেছেন। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মনে হয়, বিশাল আকারের এ পৃথিবী বুঝি ওজনে অনেক ভারী। কিন্তু জ্ঞানী লোকের বিশ্লেষণে, প্রকৃত পক্ষে পৃথিবীর চেয়ে ওজনে ভারী জিনিসও রয়েছে। আর তা হলো নিষ্পাপ মানুষকে মিথ্যা দোষারোপ করা। কারণ নিষ্পাপ ব্যক্তি সমাজ ও দেশের গৌরব। অকারণে কাউকে কষ্ট দিলে, বিনা দোষে কাউকে দোষী করে শাস্তি দিলে যে পাপ হয়, সেই পাপের অপরাধ পৃথিবীর ওজনের চেয়ে অনেক বেশি ভারী হয়ে মানবসমাজকে কলুষিত করে। তাই নিষ্পাপ মানুষকে কখনো দোষ দেওয়া উচিত নয়।