আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাএত হাসি কোথায় পেলেপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা বাংলা বিষয়ের কবিতা ‘এত হাসি কোথায় পেলে’ এর প্রশ্নোত্তর আলোচনা করব। ‘এত হাসি কোথায় পেলে’ কবিতায় কবি জসীম উদ্দীন ছোট্ট শিশুর আচরণ-সৌন্দর্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। ছোট্ট শিশুর আদুরে মুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটাচলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সবকিছুই সুন্দর। শিশু সবার আদরের।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখোখলখলানি, গাঙ, টুইটুবানি, ঝামুর ঝুমুর, উড়উড়ানি।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থখলখলানি খলখল শব্দগাঙ ছোট্ট নদীটুইটুবানি টইটম্বুর, কানায় কানায় ভরাঝামুর ঝুমুর নূপুরের শব্দউড়উড়ানি উড়ু উড়ু মনের ভাবপ্রশ্ন: ডান দিক থেকে সঠিক শব্দ এনে খালিঘরে বসাও:(ক) এত কথার—কলকলানি(খ) গাঙের—গুলগুলানি(গ) পাটের বনের—গড়গড়ানি(ঘ) ছড়ার গড়ার—খলখলানি(ঙ) কলমি ফুলের—দুলদুলানি(চ) কোন সে লতার—বউটুবানি(ছ) আদরে যে—ফুলছড়ানি(জ) জোসনা—ফিনিক(ঝ) রঙিন—ঠোঁটে(ঞ) জোসনা ফিনিক—টুইটুবানিউত্তর: (ক) এত কথার খলখলানি(খ) গাঙের কলকলানি(গ) পাটের বনের বউটুবানি(ঘ) ছড়ার গড়ার গড়গড়ানি(ঙ) কলমি ফুলের গুলগুলানি(চ) কোন সে লতার দুলদুলানি(ছ) আদরে যে টুইটুবানি(জ) জোসনা ফিনিক(ঝ) রঙিন ঠোঁটে(ঞ) জোসনা ফিনিক ফুলছড়ানিপ্রশ্ন: খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লেখো:(ক) কে দিয়েছে রঙিন ঠোঁটে ............................(খ) ............................ পাটের বনের বউটুবানি।(গ) কাদের দেশের কোন সে চাঁদের .....................................(ঘ) কে এনেছে বরণ ডালায় ............................(ঙ) উড়ে গেলাম সুরে পেলাম ..............................উত্তর: (ক) কে দিয়েছে রঙিন ঠোঁটেকলমি ফুলের গুলগুলানি(খ) কে এনেছে বরণ ডালায়পাটের বনের বউটুবানি(গ) কাদের দেশের কোন সে চাঁদেরজোসনা ফিনিক ফুলছড়ানি(ঘ) কে এনেছে বরণ ডালায়পাটের বনের বউটুবানি(ঙ) উড়ে গেলাম সুরে পেলাম ছড়ার গড়ার গড়গড়ানি।