নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ হিন্দুধর্ম শিক্ষার প্রথম অধ্যায়ের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব।১। ঈশ্বর এক এবং —।উত্তর: ঈশ্বর এক এবং অদ্বিতীয় ।২। ঈশ্বর অনাদি, —।উত্তর: ঈশ্বর অনাদি, অনন্ত।৩। ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক খুবই —।উত্তর: ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়।৪। বিশ্বের সর্বত্র ঈশ্বরের — প্রকাশিত।উত্তর: বিশ্বের সর্বত্র ঈশ্বরের লীলা প্রকাশিত।৫। সকল জীবের মধ্যে — আছেন।উত্তর: সকল জীবের মধ্যে ঈশ্বর আছেন।৬। বাড়িতে পোষা জীবজন্তুর — করব।উত্তর: বাড়িতে পোষা জীবজন্তুর পরিচর্যা করব।৭। — মতে, সবকিছুই ঈশ্বর।উত্তর: উপনিষদের মতে, সবকিছুই ঈশ্বর।৮। আর তাঁর — ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হবে।উত্তর: আর তাঁর সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হবে।৯। সকল সৃষ্টির — রয়েছেন ঈশ্বর।উত্তর: সকল সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর।১০। ঈশ্বরের প্রতি — বিশ্বাস রাখতে হবে।উত্তর: ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে।১১। — সৃষ্টির সেরা জীব।উত্তর: মানুষ সৃষ্টির সেরা জীব।১২। — সর্বত্র তার বিচরণ।উত্তর: জলে-স্থলে-আকাশে সর্বত্র তার বিচরণ।১৩। জীবে প্রেম করে যেই জন/সেইজন — ঈশ্বর।উত্তর: জীবে প্রেম করে যেই জন/ সেইজন সেবিছে ঈশ্বর।১৪। রাজা রন্তিদেবের প্রাণও—খেয়ে বাঁচবে।উত্তর: রাজা রন্তিদেবের প্রাণও খাদ্য খেয়ে বাঁচবে।১৫। ঈশ্বর সবকিছুর —।উত্তর: ঈশ্বর সবকিছুর নিয়ন্তা।১৬। উপাসনা অর্থ ঈশ্বরের —।উত্তর: উপাসনা অর্থ ঈশ্বরের নিকটে বসা।১৭। ঈশ্বরের অনেক —।উত্তর: ঈশ্বরের অনেক রূপ।১৮। ঈশ্বরের নিরাকার ভাবকে বলে —।উত্তর: ঈশ্বরের নিরাকার ভাবকে বলে ব্রহ্মভাব।১৯। উপাসনা একটি —। উত্তর: উপাসনা একটি নিত্যকর্ম।২০। — সামনে বসে উপাসনা করতে হয়।উত্তর: দেবতার সামনে বসে উপাসনা করতে হয়।২১। উপাসনার সময় ঈশ্বরের— করবে।উত্তর: উপাসনার সময় ঈশ্বরের প্রশংসা করবে।২২। — হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া।উত্তর: প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া।২৩। ঈশ্বর —। উত্তর: ঈশ্বর সর্বশক্তিমান।২৪। — ধর্মের অঙ্গ।উত্তর: উপাসনা ধর্মের অঙ্গ।২৫। ঈশ্বরের — চিন্তা করবে।উত্তর: ঈশ্বরের মহিমা চিন্তা করবে।২৬। উপাসনার একটি অঙ্গ হলো —।উত্তর: উপাসনার একটি অঙ্গ হলো প্রার্থনা।২৭। সর্বত্র — করা সম্ভব নয়।উত্তর: সর্বত্র উপাসনা করা সম্ভব নয়।২৮। — বহু প্রার্থনামন্ত্র আছে।উত্তর: ধর্মশাস্ত্রে বহু প্রার্থনামন্ত্র আছে।২৯। — ও — করলে দেহমন পবিত্র হয়।উত্তর: উপাসনা ও প্রার্থনা করলে দেহমন পবিত্র হয়।৩০। উপাসনা — করা যায়।উত্তর: উপাসনা একাও করা যায়।