আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকাঅধ্যায়-৩শূন্যস্থান পূরণ করো১৫. মাতা-পিতা আমাদের সবচেয়ে —।উত্তর: মাতা-পিতা আমাদের সবচেয়ে আপনজন।১৬. — আল্লাহ তাআলা কবুল করেন।উত্তর: মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন।১৭. সর্বদা মাতা-পিতার অনুগত থাকা আমাদের —।উত্তর: সর্বদা মাতা-পিতার অনুগত থাকা আমাদের কর্তব্য।১৮. মায়ের পদতলে — বেহেশত।উত্তর: মায়ের পদতলে সন্তানের বেহেশত।১৯. সৎকাজ মানুষকে — পথ দেখায়।উত্তর: সৎকাজ মানুষকে জান্নাতের পথ দেখায়।২০. — মানুষকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।উত্তর: সততা মানুষকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।২১. খলিফার কাজ হলো আল্লাহ তাআলার—করা।উত্তর: খলিফার কাজ হলো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা।২২. —ভুল স্বীকার করলে তাকে আমরা ক্ষমা করব।উত্তর: অন্যায়কারী ভুল স্বীকার করলে তাকে আমরা ক্ষমা করব।২৩. আল্লাহ তাআলা —। উত্তর: আল্লাহ তাআলা ক্ষমাশীল।২৪. পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি —দেখাও। উত্তর: পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও।২৫. — আমাদের জীবনধারণের জন্য নানাভাবে সাহায্য করে। উত্তর: গাছ আমাদের জীবনধারণের জন্য নানাভাবে সাহায্য করে।২৬. বড়দের—করা উচিত। উত্তর: বড়দের সম্মান করা উচিত।