আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাচাষীপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘চাষী’ কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ‘চাষী’ কবিতাটি কে লিখেছেন? উত্তর: রাজিয়া খাতুন চৌধুরাণী। প্রশ্ন: সাধক বলতে কী বোঝ?উত্তর: কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য একান্তভাবে যিনি চেষ্টা করেন তাকে সাধক বলা হয়।প্রশ্ন: সব সাধকের বড় সাধক কে? উত্তর: আমাদের দেশের চাষা। প্রশ্ন: দধীচি কে?উত্তর: দধীচি ভারতের একজন ঋষি। তিনি অসুরদের ধ্বংস করার জন্য দেবতাদের কাছে নিজের শরীরের হাড় দান করেছিলেন। প্রশ্ন: চাষী কবিতার মূল ভাব লেখ। উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যের জোগান দেন কৃষকেরা। তাঁরা দিন-রাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ফসল ফলান। তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেন।প্রশ্ন: কবি চাষিকে ‘বড় সাধক’ এবং দেশের আশা বলেছেন কেন?উত্তর: কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য যে একান্তভাবে চেষ্টা করে তাকে বলা হয় সাধক। আমাদের দেশের চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে, দিন-রাত পরিশ্রম করে মাঠে ফসল ফলান। তাঁদের সাধনার সেই ফসলে আমাদের সবার অন্ন সংস্থান হয়। শুধু তা-ই নয়, চাষিদের শ্রমে উত্পাদিত ফসল এ দেশের আর্থসামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রাখে। রোদ পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের সবার স্বপ্ন আশা পূরণ করার মহান সাধনায় নিবেদিত বলে কবি চাষিকে ‘বড় সাধক’ এবং দেশের ‘আশা’ বলেছেন। প্রশ্ন: ‘চাষী’ কবিতার মূলকথা পাঁচটি বাক্যে লেখ।উত্তর: ‘চাষী’ কবিতার মূলকথা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো: ১। চাষি এ দেশের সবচেয়ে বড় সাধক। ২। কৃষিপ্রধান বাংলাদেশের প্রাণ হলেন চাষি।৩। চাষির শ্রমে উত্পাদিত ফসলে এ দেশের মানুষ বেঁচে থাকে। ৪। চাষিদের জীবন সহজ-সরল ও নিরহংকার।৫। চাষিদের সহজ-সরল জীবনযাপন দেখে সবারই অহংকার চূর্ণ হওয়া উচিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল