প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ এগার অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মহাস্থানগড়ের নগর দেয়ালের ভেতরে কী আছে?উত্তর: মহাস্থানগড়ের নগর দেয়ালের ভেতরে দক্ষিণ-পূর্ব কোণের সবচেয়ে উঁচু স্থানে রয়েছে বিখ্যাত আউলিয়া সুলতান মাহীসওয়ারের মাজার ও মোগল আমলের একটি মসজিদ।প্রশ্ন: মহাস্থানগড়ে কী কী নিদর্শন দেখা যায়?উত্তর: মহাস্থানগড়ে দেয়ালবেষ্টিত এলাকার বাইরে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন মঠ। এগুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা মন্দির, খোদার পাথরভিটা, মানকালীর কুণ্ডধাপ, পরশুরামের প্রাসাদ ও জিয়তকুণ্ড উল্লেখযোগ্য।প্রশ্ন: মহাস্থানগড়ের জাদুঘরে প্রাচীনকালের কী কী নিদর্শন সংরক্ষিত রয়েছে?উত্তর: মহাস্থানগড়ের জাদুঘরে প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন, বিশেষ করে, পোড়ামাটির দ্রব্যাদি, স্বর্ণের অলংকার ও স্বর্ণের মুদ্রা সংরক্ষিত রয়েছে।প্রশ্ন: প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায়?উত্তর: প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে কুমিল্লার ময়নামতিতে।প্রশ্ন: লালমাই পাহাড়ি অঞ্চল কোথায় অবস্থিত?উত্তর: ময়নামতিতে উত্তর-দক্ষিণে প্রায় ১৭ কিলোমিটারব্যাপী লালমাই পাহাড়ি অঞ্চল অবস্থিত।প্রশ্ন: ময়নামতির ব্যাপক অঞ্চলে খনন স্থানগুলোর নাম লেখো।উত্তর: খননকৃত অবস্থানগুলোর মধ্যে যথাক্রমে শালবন বিহার, আনন্দ বিহার, কুটিলামুরা, চারপত্র মুরা, ভোজবিহার, ময়নামতি প্রাসাদ টিলা, রূপবান মুরা, ইটাখোলা মুরা, ময়নামতি টিলা ইত্যাদি উল্লেখযোগ্য।প্রশ্ন: ময়নামতিতে খননকাজ চালিয়ে কী কী নিদর্শন পাওয়া গেছে?উত্তর: ময়নামতিতে খননকাজ চালিয়ে বেশ কিছু তাম্রশাসন ও মূর্তি পাওয়া গেছে। এ ছাড়া অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়ামাটির সিল, মূর্তি ইত্যাদি এখানকার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।প্রশ্ন: পাহাড়পুর প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষে কী নিদর্শন পাওয়া গেছে?উত্তর: পাহাড়পুর প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষে বাংলার বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে।প্রশ্ন: পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ কী?উত্তর: পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হলো সোমপুর বিহার। এই ভূখণ্ডে যত বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে সোমপুর মহাবিহার আয়তনে সবচেয়ে বড়।প্রশ্ন: সোমপুর মহাবিহারে উল্লেখযোগ্য কী কী নিদর্শন দেখতে পাওয়া যায়?উত্তর: সোমপুর মহাবিহারের চারদিকে রয়েছে ১৭৭টি আবাসিক কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, ছোটখাটো অনেক স্তূপ ও মন্দির। এ ছাড়া এখানকার অন্যান্য প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের মধ্যে স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটা উল্লেখযোগ্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল