প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সমাজ বিষয়ের অধ্যায়-১২ থেকে ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্য’-এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা কীরূপ ছিল?উত্তর: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা: মুসলমান সুফি-সাধক ও শাসকদের দৃষ্টিভঙ্গি এবং বৈষ্ণব আন্দোলন বাংলায় এক উদার ধর্মীয় পরিবেশের সৃষ্টি করে। সমাজে সব ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা ছিল। সুলতানি আমলে নানা ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় ছিল। প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করত। মুসলমান শাসকদের দরবারে অনেক হিন্দু উচ্চ রাজপদে কাজ করতেন। শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণবধর্মের প্রচার সুলতানি আমলেই শুরু হয়। মুসলমান সমাজে প্রধান ধর্মীয় উৎসব ছিল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ ছাড়া হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী ও লাইলাতুল বরাত আড়ম্বরের সঙ্গে পালিত হতো। হিন্দু সম্প্রদায় নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করত, পূজা-পার্বণ জাঁকজমকের সঙ্গে পালন করা হতো।অন্যদিকে মোগল আমলেও ধর্মীয় স্বাধীনতা অব্যাহত থাকে। রাষ্ট্র প্রশাসনে অংশগ্রহণের ক্ষেত্রে ধর্ম তেমন কোনো বাধার সৃষ্টি করেনি। বৈষ্ণব আন্দোলন মোগল যুগেও প্রবল ছিল। এ যুগে ধর্মীয় ইমারতের মধ্যে মসজিদ, মন্দির, সমাধি, ঈদগাহ ছিল উল্লেখযোগ্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল