প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা  সময়: ২ ঘণ্টা \ মান: ১০০প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের একটি মডেল টেস্ট ছাপা হলো। [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]১। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘জোনাকিরা’ অথবা ‘সাইক্লোন’ কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখো। ১+১+৮=১০২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো (যেকোনো একটি। ৫(ক) ‘খোকা চায় পাখি-পাখি চায় বন—স্বাধীন মুক্তপ্রাণ,কণ্ঠে তাহার জাগে ক্ষণে ক্ষণে নীল আকাশের গান।’(খ) ‘আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই।’৩। নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লেখো। ৪×৩=১২(ক) যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কী?(খ) প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?(গ) কোথায় কখন কাগমারী সম্মেলন হয়? এ সম্মেলনে কারা যোগ দিয়েছিলেন?(ঘ) আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কী শিক্ষা দেয়?(ঙ) গভীর রাতে রুমা-রুবাদের বাড়িতে কারা আসত? তারা কাদের সঙ্গে লড়াই করেছিল?৪। শব্দের অর্থ লেখো (যেকোনো পাঁচটি)। ৫খুশবু, পাঁজি, উদার, বিকট, গহিন, সমাবেশ, নিসর্গ, উজাড়৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো (যেকোনো পাঁচটি)। ৫মুক্তি, আহরণ, প্রাচীর, তন্তু, অবাক, জীবনাচরণ, প্রত্যহ, গর্ভ।৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও। ৫গভীর রাতে দুজন মুক্তিযোদ্ধা আসে ওদের বাড়িতে চুপিচুপি ডাকে মা দরজা খোলো মাগো ধরমড়িয়ে ওঠে রুমা কে ডাকে ও ঠেলে মাকে জাগায় মা ওঠো শোন কেউ এসেছে৭। নিচের বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘—’ (ড্যাশ) চিহ্নের ওপর বসিয়ে বাক্য পূরণ করো (যেকোনো পাঁচটি)। ৫(ক) তিতুমীরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়—(১৮৩০ সালে/ ১৮২২ সালে/ ১৮৩১ সালে)(খ) মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয়— (আধুনিক কালে/ আদিম কালে/ সম্প্রতি)(গ) টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রথম ব্যবহূত যন্ত্র— (টেলিফোন/ বেতার/ টেলিগ্রাফ)(ঘ) গাছপালা না থাকলে পরিবেশ হতো—(শীতল/ নাতিশীতোষ্ণ/ উষ্ণ)(ঙ) ঝাউয়ের শাখায় পাখির পাখায়—(সবাই দলে দলে/ হীরে মাণিক জ্বলে/ চমকে গিয়ে বলে)(চ) ‘সবার আমি ছাত্র’ কবিতাটি লিখেছেন—(জসীমউদ্দীন/ সুনির্মল বসু/ সেলিনা হোসেন)(ছ) মওলানা ভাসানীর জন্ম—(১৮৮০ সালে/ ১৯৪৭ সালে/ ১৮৩১ সালে)৮। নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো। ৫বুনো জন্তুদের মধ্যে প্রচণ্ড শক্তিধর হচ্ছে গরিলা। আফ্রিকার গহিন অরণ্যে এদের বাস। বনের পশুদের মধ্যে গরিলাদের পরিবার-জীবন খুবই সুন্দর। মা-বাবা ও সন্তানদের নিয়ে গরিলার সংসার। গাছের নরম পাতা আর ফলমূল গরিলার প্রিয় খাদ্য। এরা খুব শান্ত স্বভাবের প্রাণী।অথবা, বিপরীত শব্দ লেখো (যেকোনো পাঁচটি)। ৫শুকনো, যুদ্ধ, উদার, বন্য, নীরব, ক্ষীণ, ভাঙা।৯। যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো পাঁচটি)। ৫ন্ড, ন্ত, স্ব, প্ল, ন্ধ, ষ্ট, চ্ছ, দ্ভ, ষ্ণ১০। নিচের প্রদত্ত শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখো (যেকোনো পাঁচটি)। ৫আকাশ, বায়ু, পাহাড়, চাঁদ, পৃথিবী, নদী১১। এককথায় প্রকাশ করো (যেকোনো পাঁচটি)। ৫যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, প্রহরা দেয় যে, ভাবা যায় না এমন, কল্পনা করা যায় না এমন, পরিহার করা যায় না এমন, যিনি খেলা পরিচালনা করেন।১২। প্রদত্ত ক্রিয়াপদের চলিত রূপ লেখো (যেকোনো পাঁচটি)। ৫হাসিতেছে, খাইতেছে, বলিতেছে, আসিব, আঁকিব, খেলিব, চলিতেছে।১৩। সংক্ষিপ্ত উত্তর লেখো (যেকোনো পাঁচটি)। ৫(ক) রুমার জন্মদিনের গল্পটি কী?(খ) জিরাফের সবচেয়ে বড় শত্রু কে?(গ) মওলানা ভাসানী কত সালে গণ-আন্দোলন গড়ে তোলেন?(ঘ) জোনাকিরা কোথায় এসে ভিড় জমাল?(ঙ) তুলা ও পাট কোন ধরনের গাছ?(চ) চন্দন বৃক্ষ কী জন্য বিখ্যাত?(ছ) মহাস্থানগড় জাদুঘরের পাশে কী আছে?(জ) ওয়েবের পুরো নাম কী?১৪। ‘দেশবরেণ্য’ অথবা ‘পাখি’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো। ৮১৫। নিচের যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখো। ১৫মহাস্থানগড়, প্রাণিজগৎ, আমাদের মুক্তিযুদ্ধ, মওলানা ভাসানী, গাছপালার প্রয়োজনীয়তা।জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০গার্হস্থ্য অর্থনীতি (মডেল টেস্ট-১১)-এর সঠিক উত্তর: ১.ক ২.গ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.গ ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.খ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.ঘ ৪০.খ।