প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ  সময়: ২ ঘণ্টা \ মান: ১০০প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতির সমাজ বিষয়ের একটি মডেল টেস্ট ছাপা হলো। ১। অল্প কথায় উত্তর দাও (যেকোনো ১০টি) ৩×১০=৩০ নম্বরক) নাগরিক কাকে বলে? খ) অর্থকরী ফসল কাকে বলে? গ) আমদানি বলতে কী বোঝায়? ঘ) বাংলাদেশের বনভূমি কী কী? ঙ) আমাদের দেশের পরিবেশ দূষণের চারটি কারণ লেখো। চ) বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে কততম স্থানে? ছ) বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির চারটি কারণ লেখো।জ) দ্বৈত শাসন বলতে কী বোঝায়?ঝ) গ্র্যান্ড ট্র্যাংক রোড কী? ঞ) মধ্যযুগে বাংলায় বিনোদনের কী কী ব্যবস্থা ছিল? ট) কখন উপমহাদেশে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়? ঠ) বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কী করেছেন? ড) কোন উদ্দেশ্যে ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয়? ঢ) নাগরিকের কেন কর প্রদান করা উচিত? ২। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ১০×৪=৪০ নম্বরক) সুষ্ঠু নির্বাচনে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কী? নাগরিকেরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে কী সমস্যা দেখা দিতে পারে? খ) বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের একটি তালিকা দাও। বাংলাদেশের মানচিত্র এঁকে প্রধান খনিজ সম্পদের অবস্থান দেখাও। গ) পরিবেশ রক্ষায় একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য লেখো। ঘ) আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো। ঙ) লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার বর্ণনা দাও। চ) বাংলায় কে এবং কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন, বর্ণনা করো। ছ) তিতুমীর কোথায় এবং কীভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, বর্ণনা করো। ৩। সঠিক উত্তরটি খাতায় লেখো। ২×৫=১০ নম্বরক) নাগরিকের প্রথম কর্তব্য কী? ১) আইন মানা ২) আনুগত্য ৩) কর প্রদান ৪) ধর্মীয় সহিষ্ণুতাখ) কোনটি সামুদ্রিক মাছ? ১) রূপচাঁদা ২) রুই গ) পাঙাশ ঘ) বোয়াল গ) জাতীয় পরিবেশনীতি বাস্তবায়নের দায়িত্ব কার? ১) সরকারের ২) বিদ্যালয়ের ৩) বড়দের ৪) আমাদের সবার ঘ) কোনটি বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ? ১) শিক্ষার অভাব ২) দেশান্তর ৩) ভৌগোলিক পরিবেশ ৪) অধিক জন্মহারঙ) মধ্যযুগে কোনটি মুসলমানদের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল? ১) টোল ২) মক্তব ৩) মাদ্রাসা ৪) রাজদরবার৪। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানপূরণ করো। ২×৫=১০ নম্বরক) ভোটাধিকার একটি --- অধিকার।খ) মানচিত্র একধরনের ---। গ) পরিবেশ দূষণের প্রধান কারণ হলো --- দ্রুত বৃদ্ধি। ঘ) মুর্শিদকুলী খান এ দেশের --- সংস্কারের জন্য খ্যাতিমান।ঙ) মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান ---। ৫। বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করে খাতায় লেখো। ২×৫=১০ নম্বরক) জীবিকা নির্বাহের অধিকার নাগরিক দায়িত্ব খ) আমাদের দেশের প্রধান খাদ্যশস্য খুব বেশি গ) আমাদের দেশে শিশুমৃত্যুর হার সমাজ ও সংস্কৃতি ঘ) ইংরেজ আমলে উপমহাদেশের অনেক বদলে যায় ঙ) পরিবেশ আইন মেনে চলা খুব কম ধান অর্থনৈতিক অধিকার